রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বন্ধ হতে পারে গ্যাসের সংযোগ, এক্ষুণি করুন এই কাজ, ঘোষণা কেন্দ্রের

Published on: August 7, 2026
Mandatory e-KYC
---Advertisement---

রান্নার গ্যাসের পরিষেবা ঠিকঠাক রাখতে এবং ভর্তুকিযুক্ত গ্যাসের অপব্যবহার বন্ধ করতে এলপিজি গ্রাহকদের জন্য e-KYC বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, ১৫ অগস্টের মধ্যে e-KYC সম্পূর্ণ না করলে গ্যাস বুকিং এবং ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা।

Mandatory e-KYC: কেন বাধ্যতামূলক e-KYC?

সরকারি সূত্রের খবর, পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে দেশে গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের চাহিদা দিন দিন বাড়ছে। এদিকে অভিযোগ, ভর্তুকিযুক্ত গ্যাসের একটি অংশ বেআইনিভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। হোটেল, রেস্তোরাঁ কিংবা ছোট শিল্প কারখানায় গৃহস্থালির গ্যাস ব্যবহার করা এবং গ্যাসের কালোবাজারি রুখতেই এবার গ্রাহকদের e-KYC করানো হচ্ছে।

e-KYC না করলে কী হতে পারে?

বর্তমানে কলকাতায় ১৪.২ কেজির একটি গৃহস্থালির LPG সিলিন্ডারের দাম প্রায় ৯৬৮ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তারা এর উপর অতিরিক্ত ৩০০ টাকা পর্যন্ত ভর্তুকি পান। তবে নির্ধারিত সময়ের মধ্যে e-KYC না করলে এই ভর্তুকি বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে গ্রাহকদের সিলিন্ডার কিনতে অনেক বেশি টাকা খরচ করতে হতে পারে। পাশাপাশি গ্যাস বুকিংয়েও সমস্যা তৈরি হতে পারে। (Mandatory e-KYC)

একের পর এক চেক বাউন্স, হুমায়ুন কবীরকে সরাল মহামেডান

ইতিমধ্যেই শুরু হয়েছে প্রচার

তেল বিপণন সংস্থাগুলি ইতিমধ্যেই ডিলারদের মাধ্যমে গ্রাহকদের এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য প্রচার শুরু করেছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশের প্রায় ৯৩ থেকে ৯৫ শতাংশ এলপিজি গ্রাহক ইতিমধ্যেই e-KYC সম্পূর্ণ করে ফেলেছেন। তবে এখনও যে সমস্ত গ্রাহক এই প্রক্রিয়া শেষ করেননি, তাঁদের দ্রুত তা করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “বন্ধ হতে পারে গ্যাসের সংযোগ, এক্ষুণি করুন এই কাজ, ঘোষণা কেন্দ্রের”

Leave a Comment