সকালের খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, সারাদিনের এনার্জি ও কর্মক্ষমতা ধরে রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, দিনের প্রথম খাবারে পর্যাপ্ত প্রোটিন থাকলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, অকারণ খিদে ও যখন তখন স্ন্যাক্স খাওয়ার প্রবণতা কমে। পাশাপাশি পেশি মেরামত করতে, শক্তি বজায় রাখতে এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতেও সাহায্য করতে পারে প্রোটিনসমৃদ্ধ ব্রেকফাস্ট।
কতটা প্রোটিন রাখবেন?
একটি ব্যালেন্সড ব্রেকফাস্টে প্রায় ২০–৩০ গ্রাম প্রোটিন রাখার পরামর্শ দেওয়া হয়। তবে বয়স, শারীরিক পরিশ্রম, ওজন ও ব্যক্তিগত স্বাস্থ্যগত প্রয়োজন অনুযায়ী এই পরিমাণের পরিবর্তন হতে পারে। (Healthy Food)
কোন খাবারে মিলবে প্রোটিন?
প্রোটিনের জন্য প্রতিদিন একই খাবার খাওয়ার প্রয়োজন নেই। ডিম, পনির, দই বা গ্রিক ইয়োগার্ট, দুধ, মুগ ডাল, বেসন, স্প্রাউটস, ওটস, বাদাম, বীজ এবং পিনাট বাটার হতে পারে ভালো বিকল্প। নিরামিষভোজীরাও ডিম বাদে বাকি খাবারগুলির মাধ্যমে সকালের খাবারে প্রোটিনের পরিমাণ বাড়াতে পারেন।
দেখে নিন কিছু সহজ ব্রেকফাস্ট আইডিয়া
১. পনির পরোটা: আটার পরোটার মধ্যে পনিরের পুর দিয়ে তৈরি করে নিতে পারেন এই স্বাস্থ্যকর ব্রেকফাস্ট। সঙ্গে টক দই রাখতে পারেন। তেল কম ব্যবহার করাই ভালো।
২. ডিমের অমলেট ও হোল-হুইট টোস্ট: ২–৩টি ডিমের সঙ্গে বিভিন্ন সবজি মিশিয়ে অমলেট তৈরি করুন। সঙ্গে রাখতে পারেন আটার পাউরুটি।
৩. মুগ ডালের চিলা: ভিজিয়ে রাখা মুগ ডাল বেটে চিলার মতো করে রান্না করুন। সঙ্গে চাটনি বা দই রাখতে পারেন।
পেট পরিষ্কার হচ্ছে না? কাজে আসতে পারে এই ১০টি পানীয়
৪. দই-বাদামের মিশ্রণ: গ্রিক ইয়োগার্ট বা ঘন দইয়ের সঙ্গে বিভিন্ন বাদাম, বীজ ও ফল মিশিয়ে দ্রুত তৈরি করা যায় এই জলখাবার।
৫. কলা-পিনাট বাটার স্মুদি: দুধ, কলা, পিনাট বাটার ও ভেজানো খেজুর ব্লেন্ড করে তৈরি করতে পারেন এই স্বাস্থ্যকর স্মুদি। (Healthy Food)
৬. ডিম সেদ্ধ, দুধ, ফল: সকালে রান্নার সময় না থাকলে সেদ্ধ ডিমের সঙ্গে ফল, পিনাট বাটার স্যান্ডউইচ ও দুধ, স্প্রাউটস চাট, ভাজা ছোলার সঙ্গে দই কিংবা পনিরের টুকরোর সঙ্গে ফল খাওয়া যায়।
তবে মনে রাখবেন শুধু প্রোটিন নয়, সকালের খাবারে প্রোটিনের পাশাপাশি বিভিন্ন বীজ, শাকসবজি বা ফল এবং স্বাস্থ্যকর ফ্যাটের ভারসাম্য রাখাও জরুরি।













Today, I went to the beachfront with my kids. I found a sea shell and gave it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She placed the shell to her ear and screamed. There was a hermit crab inside and it pinched her ear. She never wants to go back! LoL I know this is totally off topic but I had to tell someone!