রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বাড়ছে চিনির দাম, লাগাম টানতে বড় পদক্ষেপ কেন্দ্রের

Published on: August 25, 2026
---Advertisement---

বাজারে চিনির দাম বাড়ছে, কিছু কিছু রাজ্যে দাম লাগামছাড়া। আর সেই দাম নিয়ন্ত্রণে এবার কড়া পদক্ষেপ করল কেন্দ্র। আমদানি করা কাঁচা চিনি নিয়ে নতুন নিয়ম জারি করল বাণিজ্য ও শিল্প মন্ত্রক। এবার আমদানি করা কাঁচা চিনি দু’মাসের মধ্যে পরিশোধিত করতে হবে। পরিশোধিত সেই চিনিও পরের দু’মাসের মধ্যেই দেশের বাজারে বিক্রি করতে হবে। উদ্দেশ্য একটাই—চিনি মজুত করে রেখে কৃত্রিম সঙ্কট তৈরি করা বন্ধ করা। (Sugar Price Hike)

পুরনো নিয়ম বদলে নির্দিষ্ট সময়সীমা

আগের নিয়মে আমদানি করা কাঁচা চিনি সময়ের মধ্যে পরিশোধন করতে হতো। পাশাপাশি ৩১ অক্টোবরের মধ্যে তা দেশের বাজারে বিক্রির ব্যবস্থা করতে বলা হয়েছিল। এবার সেই নিয়ম আরও স্পষ্ট করল কেন্দ্র। নির্দিষ্ট করে দু’মাসের সময়সীমা দেওয়া হয়েছে।

এর আগে ৩১ অক্টোবরের মধ্যে ১০ লক্ষ টন চিনি আমদানির অনুমতি দিয়েছিল সরকার। ব্যবসায়ী এবং সফট ড্রিঙ্ক ও আইসক্রিম প্রস্তুতকারকদের মতো বড় ক্রেতাদের চিনি মজুতের উপরও সীমা চাপানো হয়েছে। রাজ্যগুলিকেও মজুতদারি ও কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। (Sugar Price Hike)

এক মাসে কেজিতে দাম বাড়ল ২৯ শতাংশ

সরকারি তথ্য বলছে, সোমবার দেশে চিনির গড় খুচরো দাম ছিল কেজিতে ৬৩.০৫ টাকা। এক মাস আগে এই দাম ছিল ৪৮.৭৩ টাকা। অর্থাৎ এক মাসে দাম বেড়েছে প্রায় ২৯ শতাংশ। সর্বোচ্চ খুচরো দাম পৌঁছেছে ৭৫ টাকায়।

খাদ্য সচিব সঞ্জীব চোপড়া জানান, মাত্র সাত থেকে দশ দিনের মধ্যে কারখানা থেকে সরবরাহের দাম কেজিতে ৪৭-৪৮ টাকা থেকে বেড়ে ৬২ টাকা হয়েছে। তাঁর মতে, এই বৃদ্ধি ‘অযৌক্তিক’। (Sugar Price Hike)

কেন বাড়ছে চিনির দাম? ‘অ্যাকশন’ মুডে রাজ্যের বাজারে হানা সরকারের

দেশে চিনি নেই, দাবি শিল্পমহলের

তবে চিনি শিল্পের সংগঠন ISMA-র সভাপতি নীরজ শিরগাঁওকর দাবি করেছেন, দেশে চিনির কোনও ঘাটতি নেই। তাঁর মতে, সরকারের পদক্ষেপের পর খুচরো দাম কমতে পারে।

২০২৫-২৬ বছরে ইথানলে দেওয়ার পর দেশে প্রায় ২৭৯ লক্ষ টন চিনি উৎপাদনের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগের মজুত ছিল ৫০ লক্ষ টন। দেশে বছরে চাহিদা প্রায় ২৮০-২৮৫ লক্ষ টন।

তবে অতিরিক্ত বৃষ্টি, জল জমে যাওয়া এবং পোকামাকড়ের আক্রমণে আখের ক্ষতি হয়েছে। তাই ২০২৫-২৬ সালে মোট চিনি উৎপাদনের নতুন অনুমান ৩০৬ লক্ষ টন। আগে তা ৩৪৩ লক্ষ টন ধরা হয়েছিল। (Sugar Price Hike)

ইথানল নীতি নিয়ে বিরোধীদের অভিযোগ

চিনির দাম বাড়ার জন্য সরকারের ইথানল নীতিকেই দায়ী করেছে বিরোধীরা। তাদের দাবি, চিনি ইথানল তৈরিতে চলে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে।

অভিযোগ খারিজ করে সঞ্জীব চোপড়া বলেন, “এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন”। তাঁর বক্তব্য, ইথানলের দিকে শিল্পের ঝোঁক বাড়ায় চিনি শিল্পের আর্থিক পরিস্থিতি শক্তিশালী হয়েছে। কৃষকদের সময়মতো পাওনা মেটাতেও তা সাহায্য করেছে। (Sugar Price Hike)

এর আগে মে মাসে দেশীয় বাজারে দাম স্থিতিশীল রাখতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কাঁচা, সাদা ও পরিশোধিত চিনি রফতানি বন্ধ করেছিল কেন্দ্র। এবার উৎসবের মরসুমের আগে নতুন আমদানি নিয়মে বাজারে সরবরাহ বাড়িয়ে দাম কমানোর লক্ষ্য সরকারের। (Sugar Price Hike)

আরও পড়ুন :- মাত্র ২০ টাকায় বিক্রি হচ্ছে বিষাক্ত ধুতরা, তিন সংস্থার লাইসেন্স বাতিল


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “বাড়ছে চিনির দাম, লাগাম টানতে বড় পদক্ষেপ কেন্দ্রের”

Leave a Comment