---Advertisement---
lifezone nursing home

India vs New Zealand: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে জয়, ৩ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ভারত

January 11, 2026 10:14 PM
India vs New Zealand
---Advertisement---

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পেল ভারত (India vs New Zealand)। চার উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। বরোদার উইকেটে ৩০০ রানের লক্ষ্য তাড়া করে ৬ বল বাকি থাকতেই ৩০৬ রান তুলে নেয় ভারত, যা আত্মবিশ্বাস জোগাল প্লেয়ারদের।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজেই শুরু করে নিউ জিল্যান্ড। ওপেনিং জুটিতে ডেভন কনওয়ে (৬২) ও হেনরি নিকোলস (৫৬) যোগ করেন ১১৭ রান। মাঝের ওভারে ড্যারিল মিচেল ৭১ বলে ৮৪ রানের ঝোড়ো ইনিংস খেলে কিউয়িদের স্কোর ৩০০ পার করান। শেষদিকে ক্রিস্টান ক্লার্কের ১৭ বলে ২৪ রানও গুরুত্বপূর্ণ ছিল। ভারতের হয়ে বল হাতে নিয়ন্ত্রিত পারফরম্যান্স করেন পেসাররা। মহম্মদ সিরাজ, হর্ষিত রানা ও প্রসিধ কৃষ্ণা নেন দু’টি করে উইকেট। কুলদীপ যাদব পান একটি সাফল্য।

রান তাড়ায় নামা ভারত শুরুতে রোহিত শর্মাকে হারালেও ম্যাচের রাশ দ্রুত নিজের হাতে নেন শুভমন গিল ও বিরাট কোহলি। গিল ৭১ বলে ৫৬ রান করে অফফর্ম কাটান। তিন নম্বরে নেমে বিরাট কোহলি খেলেন অনবদ্য ৯৩ রানের ইনিংস। গিলের সঙ্গে ১১৮ এবং শ্রেয়াস আইয়ারের সঙ্গে ৭৭ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন তিনি। শ্রেয়াস ৪৯ রানে আউট হলেও তখন কার্যত ম্যাচ ভারতের হাতেই।

শেষদিকে কিছুটা চাপ তৈরি হলেও হর্ষিত রানা ২৩ বলে ২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষ কাজটা নিখুঁতভাবে সারেন কেএল রাহুল, ২১ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। নিউ জিল্যান্ডের হয়ে কাইল জেমিসন নেন চার উইকেট, তবে তা যথেষ্ট হয়নি। ম্যাচের সেরা নির্বাচিত হন বিরাট কোহলি, যাঁর ব্যাটেই এল ভারতের জয়ের মূল চাবিকাঠি।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment