রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

যুক্ত ছিলেন অপারেশন সিঁদুরে, রাম মন্দিরের নতুন CEO প্রাক্তন এয়ার মার্শালকে চেনেন?

Published on: September 2, 2026
ayodhya ram mandir ceo
---Advertisement---

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অযোধ্যার রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের প্রথম সিইও বা মুখ্য কার্যনির্বাহী হলেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। ৫,০০০-এরও বেশি আবেদনকারীর মধ্যে থেকে রাম মন্দির ট্রাস্টের প্রথম প্রধান নির্বাহী কার্যকর্তা (CEO) হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। ভারতীয় বিমান বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ডিং পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ‘অপারেশন সিন্দুর’-এর সময়ে বাহিনীর ‘ওয়েস্টার্ন কমান্ড’-এর প্রধান ছিলেন। মন্দিরের ব্যবস্থাপনা ও আর্থিক স্বচ্ছতাকে সুদৃঢ় করার গুরুদায়িত্ব এখন তাঁর কাঁধে (ayodhya ram mandir ceo)।

ayodhya ram mandir ceo: কে এই জিতেন্দ্র মিশ্র?

তিনি পুনের ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে পড়াশোনা করেন। তারপর ব্যাঙ্গালুরুর এয়ার ফোর্স টেস্ট পাইলটস স্কুলে ভর্তি হন। সেখান থেকে আমেরিকার এয়ার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে পড়াশোনা করেন। তিনি রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। ১৯৮৬ সালের ডিসেম্বরে ফাইটার পাইলট হিসেবে তাঁর ভারতীয় বায়ুসেনার অন্দরে বেশ নাম ডাক হয়। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ৩৮ বছরেরও বেশি সময় ধরে তিনি এই পেশায় নিযুক্ত ছিলেন। ২০২৬-এর মে মাসে ভারতীয় বায়ুসেনা থেকে অবসর নেন (ayodhya ram mandir ceo)।

কর্মজীবনে প্রাক্তন এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমান্ড ও স্টাফ পদে দায়িত্ব পালন করেছেন। তার মধ্যে রয়েছে ফাইটার স্কোয়াড্রনের কমান্ডিং অফিসারের পদ। তারপর তিনি ‘এয়ারক্রাফট অ্যান্ড সিস্টেমস টেস্টিং এস্টাবলিশমেন্ট’ (ASTE)-এর প্রধান হন।

২০২৫ সালে জানুয়ারিতে ভারতীয় বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অপারেশনাল কমান্ড—’ওয়েস্টার্ন এয়ার কমান্ড’-এর দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ‘অপারেশন সিঁদুর’-এর সময়ে এই কমান্ডের নেতৃত্ব দেন। বায়ুসেনা থেকে অবসর নেওয়ার পর এবার তিনি ‘রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে’র প্রথম সিইও পদে নিযুক্ত হলেন।

সম্প্রতি রাম মন্দিরের প্রণামী ও অনুদান ব্যবস্থাপনায় অনিয়ম ও চুরির অভিযোগ ওঠার পর প্রশাসনিক স্বচ্ছতা আনা এবং ভক্তদের আস্থা ফিরিয়ে আনতেই এই সিইও নিয়োগের চিন্তাভাবনা শুরু করে ‘রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’। আজ বৈঠকে এই নাম চূড়ান্ত করল মন্দির কমিটি।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now