রাজনীতি হোক বা অভিনয় জগত। সব জায়গাতেই শিরোনামে থাকেন রবি কিষান। রাজ সামানির পডকাস্টে “মানি ফলোজ, মাই ব্রাদার” বলা মাত্রই তাঁকে নিয়ে সমাজমাধ্যমে ট্রোলের ঝড় উঠেছিল। এবার রবি কিষানের সেই ভাইরাল হওয়া উক্তি “মানি ফলোজ মাই ব্রাদার” (Money Follows My Brother) নিয়ে আগামী ১১ সেপ্টেম্বর T-Series-এর পক্ষ থেকে একটি অফিসিয়াল গান বা ট্র্যাক হিসেবে মুক্তি পেতে চলেছে (Ravi kishans viral meme)।
গত মাসখানেক ধরেই রবি কিষান ইন্টারনেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে তাঁর নানা অঙ্গভঙ্গি ও নাচের দৃশ্য এবং একটি সাক্ষাৎকারের কিছু অংশ দর্শকদের মন কেড়েছে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি মিমকে গান হিসেবে নিয়ে আসছেন ভূষণ কুমার ও T-Series। আজই এর মিউজিক ভিডিয়োর এক ঝলক প্রকাশ্যে আনা হয়েছে।
ভিডিয়োটির শুরুতেই দেখা যায় এক মা ও ছেলেকে। পড়াশোনায় আগ্রহ না থাকায় ছেলেটিকে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে। ছেলেটি উত্তর দেওয়ার পরই রবি কিষানের কণ্ঠস্বর শোনা যায় (Ravi kishans viral meme)।
Ravi kishans viral meme: রবি কিষাণের মন্তব্য কীভাবে ভাইরাল হলো?
ঘটনার সূত্রপাত সম্প্রতি রাজ সামানির একটি জনপ্রিয় পডকাস্টে। সেখানে সাক্ষাৎকারে গোরক্ষপুরের বিজেপি সাংসদ রবি কিষানকে প্রশ্ন করা হয়েছিল, তিনি ‘টাকা না পরিচিতি’—কোনটা বেছে নেবেন? উত্তরে বিজেপি সাংসদ বলেন, “পহচান, মানি ফলোজ, মাই ব্রাদার” অর্থাৎ সহজ ভাষায়, পরিচিতিটাই আসল। তবেই টাকাপয়সা আসবে। তার এই বক্তব্যে ফের মিম তৈরি হয়। নেটিজেনদের কাছে রবি কিষান এখন যেন এক ‘মিম-আইকন’। এবার তাঁর সেই উক্তিই অফিসিয়াল গান বা ট্র্যাক হিসেবে মুক্তি পেতে চলেছে।












