রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ডার্বির রেশ কাটার আগেই সুপার সিক্সের সূচি, কবে শুরু কলকাতা লিগের শেষ যুদ্ধ?

Published on: September 8, 2026
Kolkata League Super Six
---Advertisement---

ডার্বির উত্তাপ এখনও কাটেনি। সবে শেষ হলো কলকাতা লিগের গ্রুপ পর্বের খেলা। তার মধ্যেই কলকাতা লিগের চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামার প্রস্তুতি শুরু করে দিল ছয় দল। মঙ্গলবারই সুপার সিক্সের সম্পূর্ণ সূচি প্রকাশ করল আইএফএ। আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ড, শেষ হবে ১৯ সেপ্টেম্বর। অর্থাৎ মাত্র ১০ দিনের মধ্যেই তিনটি করে ম্যাচ খেলতে হবে প্রতিটি দলকে।

এবারের নিয়মটাও বেশ গুরুত্বপূর্ণ। প্রাথমিক পর্বে পাওয়া পয়েন্ট সুপার সিক্সে আর যোগ হবে না। অর্থাৎ ছয় দলই শূন্য পয়েন্ট থেকে নতুন করে শুরু করবে। গ্রুপ ‘এ’ থেকে উঠে এসেছে ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট ও ভবানীপুর ক্লাব। অন্যদিকে গ্রুপ ‘বি’ থেকে জায়গা করে নিয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব, মহমেডান স্পোর্টিং ও কোল ইন্ডিয়া। ফলে সুপার সিক্সে তিনটি ম্যাচেই যে দল সবচেয়ে বেশি পয়েন্ট তুলতে পারবে, শেষ হাসি হাসার দৌড়ে তারাই এগিয়ে থাকবে।

Kolkata League Super Six: রইল সুপার সিক্সের সম্পূর্ণ সূচি

১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেল ৩টেয় একই সময়ে সুপার সিক্সের অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে, ইস্টবেঙ্গল এফসি/আরিয়ান গ্রাউন্ডে। একই সময়ে মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হবে কোল ইন্ডিয়ার। ম্যাচটি হবে মোহনবাগান মাঠে।

পরের দিন, ১১ সেপ্টেম্বর, মহমেডান স্পোর্টিংয়ের সামনে ভবানীপুর ক্লাব। নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে দুপুর ৩টেয় হবে সেই ম্যাচ।

এরপর ১৩ সেপ্টেম্বর মোহনবাগান খেলবে ইউনাইটেড এসসির বিরুদ্ধে।

১৪ সেপ্টেম্বর বারাসত স্টেডিয়ামে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিং। ডার্বির রেশ কাটতে না কাটতেই তাই বারাসতে আরও একটি হাইভোল্টেজ ম্যাচ—মিনি ডার্বির আবহ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছেই। (Kolkata League Super Six)

১৫ সেপ্টেম্বর কোল ইন্ডিয়া খেলবে ভবানীপুরের বিরুদ্ধে।

এরপর ১৭ সেপ্টেম্বর বারাসত স্টেডিয়ামে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও মহমেডান স্পোর্টিং।

সুপার সিক্সের শেষ দিনে, ১৯ সেপ্টেম্বর, ইস্টবেঙ্গল খেলবে কোল ইন্ডিয়ার বিরুদ্ধে। একই দিনে ভবানীপুরের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস ক্লাব। ফলে শেষ দিন পর্যন্ত লিগে জমজমাট উত্তেজনা থাকার সম্ভাবনা।

পাক ক্রিকেটারের পায়ে বিরাট কোহলির ব্র্যান্ডের জুতো, শুরু জল্পনা

সূচি নিয়ে ক্লাবগুলির আপত্তি

অল্প সময়ের মধ্যেই তিনটি করে ম্যাচ খেলতে হবে ছয় দলকেই। ১০ থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে এই টানা ম্যাচের চাপ নিয়েই ইতিমধ্যে ক্লাবগুলির মধ্যে প্রশ্ন উঠেছে।খেলোয়াড়দের বিশ্রাম এবং প্রস্তুতির জন্য সময় খুব বেশি থাকছে না।

এর মধ্যেই চলতি মাসের তৃতীয় সপ্তাহে আইএফএ শিল্ড আয়োজনের পরিকল্পনা রয়েছে। সূচি অনুযায়ী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে ছয় দলকে নিয়ে আইএফএ শিল্ড আয়োজন করার কথা। ফলে সুপার সিক্স শেষ হওয়ার মাত্র দু’দিন পরেই ফের মাঠে নামার প্রস্তুতি শুরু করতে হবে দলগুলিকে। (Kolkata League Super Six)

তবে শতাব্দীপ্রাচীন আইএফএ শিল্ডকে ঘিরে এখনও পুরোপুরি কাটেনি ধোঁয়াশা। তার আগে কলকাতা লিগের শেষ লড়াইয়ে কে চ্যাম্পিয়নের মুকুট পরে, এখন সেটাই দেখার।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “ডার্বির রেশ কাটার আগেই সুপার সিক্সের সূচি, কবে শুরু কলকাতা লিগের শেষ যুদ্ধ?”

Leave a Comment