রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ইনস্টাগ্রামে শিশুদের যৌন নির্যাতনে প্ররোচনা দেওয়ার বিজ্ঞাপন, মেটাকে তলব কেন্দ্রের

Published on: September 9, 2026
meta
---Advertisement---

শিশুদের যৌন নির্যাতনের প্ররোচনামূলক প্রচার করা হচ্ছে ইনস্টাগ্রামে। এই অভিযোগের ভিত্তিতে, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (NCPCR)-এর তরফে মেটা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও তার প্রধান অরুণ শ্রীনিবাসকে আগামী ৯ সেপ্টেম্বর তলব করেছে (meta)।

meta: তদন্তে NCPCR

কমিশন ‘বিবিসি আই’ (BBC Eye)-এর একটি প্রতিবেদনের ভিত্তিতে এই অভিযোগের ব্যাখ্যা চেয়ে ৩ জুলাই ‘মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড’-কে একটি নোটিস পাঠায়। নোটিস পাওয়ার এক সপ্তাহ পর মেটা এর জবাব দেয়। কোম্পানির দেওয়া জবাব পর্যালোচনা করার পর, এই বিষয়টির সঙ্গে জড়িত প্রকৃত ঘটনা ও পরিস্থিতি উদঘাটনের লক্ষ্যে NCPCR তদন্ত শুরু করে। এরপরই কমিশন মেটা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও প্রধানকে সশরীরে হাজিরার নির্দেশ দেয় (meta)।

বিবিসি একটি প্রতিবেদনে অভিযোগ করেছে, মেটা-র সুপারিশ করা অ্যালগরিদম শিশুদের যৌন নির্যাতনের বিষয়বস্তু বিষয়ক ভিডিয়ো প্রচার করছে, এটা সংস্থার সুরক্ষা ব্যবস্থায় গুরুতর গাফিলতি ও ত্রুটিকেই তুলে ধরছে৷ বিবিসি তদন্ত করে দেখেছে, ইনস্টাগ্রামের পাশাপাশি ফেসবুকেও এই ধরনের বিজ্ঞাপন রয়েছে৷ অথচ মেটা-র বিজ্ঞাপনের নীতি অনুযায়ী নগ্নতা এবং যৌন সম্পর্কিত বিষয়বস্তু স্পষ্টভাবে নিষিদ্ধ৷ বিবিসি-এর এই অভিযোগের পরই, ইনস্টাগ্রাম একদিন পর জানায়—পোস্টটি তাদের “কমিউনিটি গাইডলাইন” বা সম্প্রদায়-বিষয়ক নীতি লঙ্ঘন করেনি। NCPCR-এর তদন্তে অভিযোগগুলির পাশাপাশি কমিশনের কাছে মেটার দেওয়া উত্তর খতিয়ে দেখা হচ্ছে।

দিল্লি পুলিশকে তদন্তের নির্দেশ

অভিযোগের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালানোর জন্য দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। পকসো আইনের আওতায় বাধ্যতামূলকভাবে তথ্য জানানোর নিয়মগুলি মেটা (Meta) এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা মেনে চলেছে কি না, তা খতিয়ে দেখার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে NHRC।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের প্রতিবেদনে বিষয়টি নজরে আসার পর কমিশন এই পদক্ষেপ নেয়। ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছিল, ইনস্টাগ্রামের বিজ্ঞাপনে নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করে ব্যবহারকারীদের অর্থের বিনিময়ে শিশুদের যৌন নির্যাতনের প্ররোচনামূলক বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ইনস্টাগ্রামে শিশুদের যৌন নির্যাতনে প্ররোচনা দেওয়ার বিজ্ঞাপন, মেটাকে তলব কেন্দ্রের”

Leave a Comment