ডার্বিতে জয় অধরা, সমালোচনার ঝড়—সেই হতাশার জবাব মাঠেই দিল (Mohun Bagan Super Giant) মোহনবাগান। কলকাতা লিগের সুপার সিক্সের প্রথম ম্যাচে কোল ইন্ডিয়াকে কার্যত উড়িয়ে দিল সবুজ-মেরুন। প্রথম ৪৫ মিনিটেই পাঁচ গোল। শেষ পর্যন্ত ৫-১ জয়ে অভিযান শুরু করে বাস্তব রায়ের দল। শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ হতে চলা গোলপার্থক্যের হিসেবেও শুরুতেই বড় সুবিধা নিয়ে রাখল মোহনবাগান।
Mohun Bagan Super Giant: ২১ মিনিটেই শুরু গোলের বন্যা
ম্যাচের আগে বৃষ্টি, তারপর রোদ—আবহাওয়ার এই লুকোচুরি মাঠে বিন্দুমাত্র প্রভাব ফেলেনি। বরং শুরু থেকেই আক্রমণাত্মক বাগান। ২ ও ৬ মিনিটে দু’টি সুযোগ নষ্ট করেন লিস্টন কোলাসো। ২১ মিনিটে অবশ্য আর ভুল করেননি মনবীর সিং। সাহালের পাস থেকে গোলকিপারকে কাটিয়ে ডান পায়ের শটে ১-০ করেন তিনি।
৩৪ মিনিটে একক দক্ষতায় মাঝমাঠ থেকে উঠে এসে বাঁ পায়ের দুরন্ত শটে ব্যবধান বাড়ান সাহাল আব্দুল সামাদ। তিন মিনিট পর কিয়ানের হেডে নামানো বল চলন্ত অবস্থায় সাইড ভলিতে জড়িয়ে দেন সন্দীপ মালিক। ৩৯ মিনিটে গোল করেন কিয়ান নাসিরি।
Mohun Bagan Super Giant: প্রথমার্ধেই পাঁচ
৪১ মিনিটে মনবীরকে ফাউল করায় পেনাল্টি পায় বাগান। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে প্রথমার্ধেই স্কোর ৫-০ করেন মনবীর। হ্যাটট্রিকের সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেননি তিনি। দ্বিতীয়ার্ধে সায়ন বন্দ্যোপাধ্যায় সুযোগ নষ্ট করেন।
শেষে সান্ত্বনার গোল
বিরতির পর অবশ্য গতি হারায় মোহনবাগান। চোটের কারণে লিস্টন ও রবিলাল মান্ডিকে তুলে নিতে হয়। কোল ইন্ডিয়াও ৭৫ মিনিটে পেনাল্টি পায়; ইরফান সর্দার গোল করে ব্যবধান ৫-১ করেন।
বি-গ্রুপে শীর্ষে থেকে সুপার সিক্সে উঠলেও ন’জন প্রথম দলের ফুটবলার হারিয়ে কোল ইন্ডিয়া এদিন দুর্বল ছিল। বিপরীতে ডার্বির পরও সাত ISL ফুটবলারকে প্রথম একাদশে রেখেছিলেন বাস্তব রায়। ফলে পাঁচ গোলের জয় নিয়ে সুপার সিক্স শুরু করে (Mohun Bagan Super Giant) মোহনবাগান। তিন ম্যাচ শেষে পয়েন্ট সমান হলে গোলপার্থক্যই বড় ফ্যাক্টর হতে পারে—সেই দৌড়ে প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গলের ওপর চাপ বাড়িয়ে রাখল সবুজ-মেরুন।
কলকাতায় নামছেন ভিনিসিয়াস-রাফিনহারা, ভারতের বিরুদ্ধে শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের












1 thought on “ডার্বির ধাক্কা ভুলে পাঁচ গোলে শুরু সুপার সিক্স, ইস্টবেঙ্গলকে চাপে ফেলল মোহনবাগান”