রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে নয়া মোড়, প্রস্রাবের অজুহাতে পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা অভিযুক্তের

Published on: September 15, 2026
Gurugram Hit And Run Case
---Advertisement---

(Gurugram Hit And Run Case) গুরুগ্রামের হিট অ্যান্ড রান কাণ্ডে গ্রেফতারির পর পালানোর চেষ্টা করলেন অভিযুক্ত কল্যাণ বেইন্সলা। পুলিশের দাবি, মঙ্গলবার তাঁকে নিয়ে যাওয়ার সময় প্রস্রাব করার অনুমতি চান কল্যাণ। সেই সুযোগেই আচমকা পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করেন তিনি। তবে শেষরক্ষা হয়নি। পালাতে গিয়ে পড়ে গিয়ে সামান্য চোট পান অভিযুক্ত।

Gurugram Hit And Run Case: পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা

গুরুগ্রাম পুলিশ জানিয়েছে, প্রস্রাব করার জন্য নিয়ে যাওয়ার সময় আচমকাই দৌড়ে পালানোর চেষ্টা করেন কল্যাণ। কিন্তু কিছুটা এগিয়েই পড়ে যান তিনি। ঘটনায় তাঁর সামান্য চোট লাগে। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ফের পুলিশের হেফাজতে নেওয়া হয়। রাজস্থান থেকে গ্রেফতারের পর এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে বড় পদক্ষেপ, রাজস্থান থেকে আটক অভিযুক্ত

Gurugram Hit And Run Case: গল্ফ কোর্স রোডের ভয়াবহ দুর্ঘটনা

রাজস্থানের দৌসায় কল্যাণকে গ্রেফতার করা হয় গল্ফ কোর্স রোডে মহিলা বাইকার সিয়ার সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার তদন্তে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যায়, একটি সাদা সেডান আচমকা বাঁ দিকে ঘুরে গিয়ে সিয়ার Aprilia RS 457 স্পোর্টস বাইকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে হেলমেট পরা সিয়া রাস্তায় ছিটকে পড়েন। বাইকটিও রাস্তায় ঘষটে গিয়ে বেশ কিছুটা দূর পর্যন্ত যায়, তৈরি হয় স্ফুলিঙ্গের রেখা।

যুক্ত হয়েছে খুনের চেষ্টার ধারা

সিসিটিভি ফুটেজ-সহ অন্যান্য প্রমাণ খতিয়ে দেখে কল্যাণের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যোগ করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ ধারায় সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

(Gurugram Hit And Run Case) ঘটনার পর দেশজুড়ে ক্ষোভ তৈরি হয়েছে। সিয়ার পরিবারের অভিযোগ, ধাক্কাটি ইচ্ছাকৃত ছিল। তাঁরা অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা দাবি করেছেন। যদিও কল্যাণ ইচ্ছাকৃতভাবে সিয়াকে ধাক্কা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

ঘুম ভাঙতেই ইনবক্সে লে-অফের মেল, কাকভোরে ২১ হাজার কর্মী ছাঁটল ওরাকেল


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে নয়া মোড়, প্রস্রাবের অজুহাতে পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা অভিযুক্তের”

Leave a Comment