(Gurugram Hit And Run Case) গুরুগ্রামের রাস্তায় মহিলা বাইকারকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে পালানোর অভিযোগে অবশেষে বড় পদক্ষেপ পুলিশের। মঙ্গলবার রাজস্থানের দৌসা থেকে আটক করা হয়েছে অভিযুক্ত গাড়িচালক কল্যাণ বাইন্সলাকে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার ধারাও যুক্ত করেছে গুরুগ্রামের পুলিশ।
সিসিটিভি ফুটেজেই বাড়ল অভিযোগ
(Gurugram Hit And Run Case) রবিবার গুরুগ্রামের গল্ফ কোর্স রোডে ঘটনাটি ঘটে। ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি সাদা সেডান আচমকাই ডান দিকে ঘুরে হেলমেট পরা মহিলা বাইকার সিয়াকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন সিয়া। তাঁর Aprilia RS 457 বাইকটিও বেশ কিছুটা দূর পর্যন্ত ঘষটে গিয়ে স্পার্ক তৈরি করে। দুর্ঘটনার পর গাড়িটি না থেমেই চলে যায় বলে অভিযোগ।
‘লড়াই থেকে পিছোব না’, সিয়ার বার্তা
NDTV-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সিয়া জানান, তিনি এই লড়াই থেকে পিছিয়ে যাবেন না। (Gurugram Hit And Run Case) তাঁর কথায়, অভিযুক্ত ভেবেছিলেন, একজন মহিলাকে ধাক্কা মেরে দ্রুত চলে গেলেই কিছু হবে না। সিয়ার দাবি, ঘটনাটি স্পষ্টতই হিট অ্যান্ড রান এবং খুনের চেষ্টার মামলা। এই ধারায় সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
Gurugram Hit And Run Case: ‘দোষীর শাস্তি না হওয়া পর্যন্ত বিশ্রাম নয়’
সিয়ার বাবা রোশন চৌহানও জানিয়েছেন, অভিযুক্তের শাস্তি না হওয়া পর্যন্ত পরিবার থামবে না।
এদিকে, সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কল্যাণ দাবি করেন, বাইকচালক পুরুষ না মহিলা, তিনি জানতেন না। তাঁর অভিযোগ, ঘটনার একপাক্ষিক ছবি তুলে ধরা হচ্ছে। সিয়ার এক পুরুষ বন্ধুকে ঘিরে ভিডিয়ো সামনে আসেনি কেন, সেই প্রশ্নও তোলেন তিনি। তবে তাঁর দাবি, “ওই মেয়েটির জন্য খুব খারাপ লেগেছিল।” (Gurugram Hit And Run Case)
জবাবে সিয়া বলেন, সত্যিই সহানুভূতি থাকলে দুর্ঘটনার পর তিনি থামতেন এবং আহত অবস্থায় সিয়া বেঁচে আছেন কি না, তা দেখতেন। তাঁর কথায়, আঘাত আরও গুরুতর হতে পারত, এমনকি ঘটনাস্থলেই মৃত্যু হতে পারত।
সুদূর কানাডা থেকে আসা সাহায্যে বন্ধুদের জন্য সুরজের ‘চমক’













1 thought on “গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে বড় পদক্ষেপ, রাজস্থান থেকে আটক অভিযুক্ত”