রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Google Drive-এর স্টোরেজ শেষ? ফ্রি-তে মাত্র ২ মিনিটেই বানিয়ে ফেলুন নিজের ফ্রি ক্লাউড ড্রাইভ

Published on: September 16, 2026
Free Cloud Storage
---Advertisement---

স্টোরেজ শেষ হয়ে যাওয়ার চিন্তা এবার অনেকটাই কমতে পারে। (Free Cloud Storage) পড়াশোনা, চাকরি কিংবা ব্যক্তিগত কাজের গুরুত্বপূর্ণ ছবি, ভিডিয়ো, PDF ও ডকুমেন্ট নিরাপদে রাখতে পেনড্রাইভ কেনা বা ড্রাইভে প্রতি মাসে টাকা গোনার পরিবর্তে টেলিগ্রামকে ব্যবহার করা যায় ব্যক্তিগত ক্লাউড স্টোরেজ হিসেবে। Google Drive-এর ১৫ জিবি ফ্রি স্টোরেজের বিকল্প হিসেবে টেলিগ্রামের ‘Saved Messages’ বা একটি ব্যক্তিগত চ্যানেল আপনি কাজে লাগাতে পারেন।

Free Cloud Storage: Saved Messages-এই ব্যক্তিগত ক্লাউড

ফোন বা ল্যাপটপে টেলিগ্রাম ইনস্টল করে মোবাইল নম্বর দিয়ে লগইন করুন। এরপর Saved Messages-এ প্রয়োজনীয় ছবি, লিঙ্ক, টেক্সট কিংবা ফাইল পাঠিয়ে রাখুন। একই অ্যাকাউন্টে অন্য ফোন, কম্পিউটার বা ব্রাউজার থেকে লগইন করলেই কোনোরকম ঝঞ্ঝাট ছাড়াই সেগুলি পাওয়া যাবে।

ফাইল গোছাতে বানান Private Channel

  • ১. বিভিন্ন ধরনের ফাইল আলাদা রাখতে টেলিগ্রাম খুলে পেনসিল আইকন থেকে New Channel অপশনে ট্যাপ করুন।
  • ২. চ্যানেলের একটি নাম দিন—যেমন Academic PDFs, Important Photos বা Personal Vault।
  • ৩. এরপর Channel Type থেকে অবশ্যই Private Channel নির্বাচন করুন।
  • ৪. চ্যানেলের ইনভাইট লিঙ্ক অন্য কারও সঙ্গে শেয়ার করবেন না।
  • ৫. আলাদা করে কোনও মেম্বার অ্যাড করার প্রয়োজন নেই—শুধু নিজের জন্যই ব্যবহার করুন।
  • ৬. এবার আপনার প্রয়োজনীয় ছবি, ভিডিয়ো, PDF, ডকুমেন্ট ও অন্যান্য ফাইল চ্যানেলে আপলোড করে রাখুন।
  • ৭. বিভিন্ন ফাইল সহজে খুঁজতে মেসেজে #PhysicsNote, #Certificate, #Tour2024-এর মতো প্রয়োজনীয় হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন।

আপলোডের আগে মাথায় রাখুন

  • ছবি বা ভিডিয়োর মূল কোয়ালিটি রাখতে গ্যালারি থেকে না পাঠিয়ে “Send as File”বা “Send without compression” ব্যবহার করুন।
  • ফ্রি টেলিগ্রামে প্রতিটি ফাইলের সাইজ সর্বোচ্চ ২ জিবি। আপনি যত বেশি চাইবেন তত বেশি ফাইল আপলোড করতে পারবেন। যদি আপনি আরও বড় ফাইল সাইজ চান, তা হলে টেলিগ্রাম প্লাস কিনতে পারেন।
  • নিরাপত্তার জন্য টেলিগ্রামের সেটিংসের প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে গিয়ে “Two-Step Verification” (2FA) চালু করে পাসওয়ার্ড সেট করে রাখবেন।
  • অ্যাকাউন্ট ডিলিট হওয়া থেকে বাঁচতে সিকিউরিটি মেনুতে গিয়ে “Delete my account if away for” অপশনটি ১ বছর করে রাখুন।

Free Cloud Storage: টেলিগ্রামের সরাসরি লিঙ্ক

টেলিগ্রামের অফিসিয়াল অ্যাপ ডাউনলোড লিঙ্ক: https://telegram.org
ব্রাউজার থেকে সরাসরি টেলিগ্রাম চালানোর লিঙ্ক: https://web.telegram.org
ল্যাপটপ বা কম্পিউটার সফটওয়্যার এর মাধ্যমে টেলিগ্রাম চালানোর লিঙ্ক: https://desktop.telegram.org

Jio-তে রিচার্জ করলেই Canva Pro ফ্রি, কারা পাবেন এই সুবিধা?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “Google Drive-এর স্টোরেজ শেষ? ফ্রি-তে মাত্র ২ মিনিটেই বানিয়ে ফেলুন নিজের ফ্রি ক্লাউড ড্রাইভ”

Leave a Comment