রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিল পাশ করল ট্রাম্প প্রশাসন। এর ফলে রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলির উপর নতুন করে শুল্কের চাপ তৈরি করতে পারে আমেরিকা। ফলে নতুন করে আমেরিকা ও ভারতের বাণিজ্যিক সম্পর্কে ফের চাপ তৈরি হয়েছে। এই বিলটি ট্রাম্পের স্বাক্ষরের পর আইনে পরিণত হবে। বিলটি আইনে পরিণত হলেই রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস কিনছে এমন দেশগুলির উপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর ক্ষমতা থাকবে আমেরিকার হাতে। আর সেই তালিকায় রয়েছে ভারত (us russia sanctions bill)।
বুধবার মার্কিন হাউসে ভোটাভুটির মাধ্যমে বিলটি পাস হয়। বিলের সপক্ষে পড়ে ২৬২ ভোট। বিপক্ষে পড়ে ১৫৯ ভোট। বিলটির নাম ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট, ২০২৬’। এর আগে অগস্টে আরও একটি বিল পাশ হয়েছিল। এখন শুধু অপেক্ষা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের (us russia sanctions bill)।
us russia sanctions bill: কেন চাপে ভারত?
এই বিল প্রয়োগ করে রাশিয়ার উপর চাপ বাড়ানো একমাত্র লক্ষ্য। রাশিয়া থেকে উৎপাদিত তেল, গ্যাসে বানিজ্যিক নিয়ন্ত্রণ। একই সঙ্গে রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা অন্য দেশগুলির উপরও শুল্ক বসানোর সুযোগ রাখা হয়েছে। এই তালিকায় রয়েছে ভারতও। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, সবার আগে দেশের মানুষের কথা ভাবা হবে। ১৪০ কোটি দেশবাসীর প্রয়োজনীয় জ্বালানী নিশ্চিত করতে বদ্ধপরিকর ভারত সরকার। বাজারের পরিস্থিতি এবং প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহের উৎসও ঠিক করা হবে।
ভারত ছাড়াও এই রয়েছে চিন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি, সিঙ্গাপুর, আজারবাইজান, কাজাখস্তান, হাঙ্গেরি, কিরঘিজস্তান ও স্লোভাকিয়ার মতো বেশ কয়েকটি দেশ। এই দেশগুলির পণ্যে ১০০ শতাংশ পর্যন্ত শুল্কের আওতায় আনার কথা বলা হয়েছে এই বিলে।













2 thoughts on “রাশিয়ার থেকে তেল কিনলেই ১০০% কর, আমেরিকার নতুন আইনে চাপে ভারত”