রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কলকাতা ফুটবল লিগের মাঝেই বড় সিদ্ধান্ত, IFA সভাপতি পদে ইস্তফা প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাদার

Published on: September 17, 2026
Ajit Banerjee
---Advertisement---

ময়দানে দীর্ঘ কয়েক দশকের ফুটবল-যাত্রায় এবার বড় সিদ্ধান্ত নিলেন (Ajit Banerjee) অজিত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA)-এর সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন তিনি। IFA অনুমোদিত সমস্ত সংস্থার সদস্যদের উদ্দেশে লেখা পদত্যাগপত্র এ দিন সচিবের কাছে পাঠান অজিত। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা।

ষাটের দশক থেকে ময়দানের সঙ্গে সম্পর্ক

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ষাটের দশক থেকে কালীঘাট মিলন সংঘের সাধারণ সদস্য হিসেবে ময়দানে প্রবেশ (Ajit Banerjee) তাঁর। সেখান থেকে IFA-র সভাপতি হিসেবে দীর্ঘ কয়েক দশক ফুটবলের সেবা করার সুযোগ পাওয়াকে জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি বলে উল্লেখ করেছেন তিনি। সভাপতির দায়িত্বে থাকাকালীন নিজের সামর্থ্য অনুযায়ী আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন বলেও জানিয়েছেন।

Ajit Banerjee: বয়সের কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত

তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি যে বয়সে পৌঁছেছেন, তাতে আগামী দিনে এই পদে থাকার ক্ষেত্রে তিনি অযোগ্য হয়ে পড়তে পারেন। সেই পরিস্থিতি তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী প্রজন্মের প্রশাসকেরা ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাবেন—এমনটাই বিশ্বাস তাঁর।

লিগ শেষের আগেই কেন পদত্যাগ?

বর্তমানে চলা কলকাতা ফুটবল লিগ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে কারণেই এত দিন পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত রেখেছিলেন বলে জানিয়েছেন অজিত (Ajit Banerjee)। তবে লিগ শেষ হওয়ার আগেই কেন তিনি পদ ছাড়লেন, তা পদত্যাগপত্রে স্পষ্ট করেননি।

Ajit Banerjee: ‘IFA পরিবারের মতো’

পদত্যাগপত্রের শেষ দিকে তিনি জানিয়েছেন, পদ থেকে সরে দাঁড়ালেও ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা অক্ষুণ্ন থাকবে। IFA তাঁর কাছে পরিবারের মতো এবং ভবিষ্যতেও তিনি IFA-র শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে থাকবেন।

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের টিকিটে বিশেষ ছাড়; ঘোষণা কল্যাণ চৌবের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “কলকাতা ফুটবল লিগের মাঝেই বড় সিদ্ধান্ত, IFA সভাপতি পদে ইস্তফা প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাদার”

Leave a Comment