রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

৩৭ দিন জেলে থাকার পর জামিন অভিষেক পোড়েলের, আদালতে কী জানালেন অভিযোগকারী?

Published on: September 17, 2026
Abishek Porel
---Advertisement---

৩৭ দিন জেলবন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন বাংলার ক্রিকেটার (Abishek Porel) অভিষেক পোড়েল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে গত ১১ অগস্ট তাঁকে গ্রেফতার করেছিল মগরা থানার পুলিশ। একাধিক আদালতে জামিনের আবেদন খারিজ হওয়ার পর বৃহস্পতিবার হুগলি জেলা জজ আদালত থেকে জামিন পেলেন বাংলার এই কিপার-ব্যাটার।

Abishek Porel: অভিযোগ কী ছিল?

কর্নাটকের এক ডাক্তারি পড়ুয়া তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের হয়। গত ২৩ জুন মগরা থানায় অভিযোগ জানান ওই তরুণী। এরপর থেকেই অভিষেকের খোঁজ চালাচ্ছিল পুলিশ। তিনি গ্রেফতার না হওয়ায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযোগকারী। হাইকোর্ট দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

Abishek Porel: একাধিক আদালতে জামিনের আবেদন

হুগলি জেলে থাকার সময় প্রথমে জেলা জজ আদালতে জামিনের আবেদন করেন অভিষেক। সেখান থেকে হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টেও যান তিনি। সুপ্রিম কোর্ট মামলাটি ফের হাইকোর্টে পাঠায়। এর পরই কলকাতা থেকে গ্রেফতার করা হয় ক্রিকেটারকে। পরে চুঁচুড়া আদালতে চার্জশিট জমা দেয় মগরা থানার পুলিশ। তদন্তে ডিজিটাল-সহ একাধিক প্রমাণ সংগ্রহের কথাও জানানো হয়েছে।

অভিযোগকারীর হলফনামার পর জামিন

হুগলি জেলার মুখ্য আইনজীবী শিবাজী দাস জানান, অভিযোগকারী ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে হলফনামা দিয়ে জানিয়েছেন, অভিষেকের জামিনে তাঁর কোনও আপত্তি নেই। এরপরই বৃহস্পতিবার জেলা জজ চন্দ্রানী মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় জামিন মঞ্জুর করেন।

এবার নজর ক্রিকেটে

জামিন পেলেও মামলা চলবে। সামনে দীর্ঘ ক্রিকেট মরশুম। গত বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে IPL খেলেছিলেন (Abishek Porel) অভিষেক। বাংলার ভবিষ্যতের কিপার-ব্যাটার হিসেবে তাঁকে দেখা হচ্ছিল। এবার মাঠে ফিরে তিনি ফের নিজের ফর্ম খুঁজে পান কি না, নজর থাকবে সেদিকেই।

কলকাতা ফুটবল লিগের মাঝেই বড় সিদ্ধান্ত, IFA সভাপতি পদে ইস্তফা প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাদার


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment