তিরুপতির লাড্ডু প্রসাদ তৈরিতে ভেজাল ঘি মেশানোর অভিযোগ। পাশাপাশি এই সংক্রান্ত মামলায় অর্থ পাচারের অভিযোগে সুকৃতী ফুডস-এর প্রোমোটার কৈলাস চাঁদ মাংলাকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তদন্তে উঠে এসেছে, তিরুমালা তিরুপতি দেবস্থানম (TTD)-কে ‘আগমার্ক স্পেশাল গ্রেড গাওয়া ঘি’ হিসেবে যে ঘি সরবরাহ করা হয়েছিল, তা মূলত রিফাইন্ড পাম অয়েল, পাম কার্নেল অয়েল, পামোলিন এবং বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করে তৈরি করা হয়েছে (tirupati laddoo)।
tirupati laddoo: কী অভিযোগ কৈলাসের বিরুদ্ধে?
সূত্রের খবর, TTD-র ঘি-তে ভেজাল মেশানোর ঘটনার ১৭ সেপ্টেম্বর কৈলাস চাঁদ মাংলাকে গ্রেফতার করা হয়। এরপর তাঁকে বিশাখাপত্তনমের অর্থ পাচার প্রতিরোধ আইনের (PMLA) বিশেষ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় (tirupati laddoo)।
তদন্ত সূত্রে খবর, তিরুপতির লাড্ডুতে রিফাইন্ড পাম অয়েল, পাম কার্নেল অয়েল, পামোলিন এবং MG-90, মোনোগ্লিসারাইডস, মাইভাসেট সফট ৪০০ (Myvacet Soft 400) ও অ্যাসিটিক অ্যাসিড এস্টারের মতো রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়েছিল। এরপর এইটি ‘আগমার্ক স্পেশাল গ্রেড গাওয়া ঘি’ হিসেবে TTD-কে কাছে সরবরাহ করা হতো।
ED- সূত্রে খবর, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে TTD-তে সরবরাহ করা ওই ভেজাল ঘি-এর বাজার মূল্য ছিল ২৩০ কোটি টাকা। এর মধ্যে ৯৬ কোটি টাকার ভেজাল ঘি কৈলাস চাঁদ মাংলার কারখানায় উৎপাদিত হতো। সংস্থার অভিযোগ, ভেজাল উপাদান ব্যবহারের বিষয়টি গোপন রাখার জন্য নথিপত্রে তত্ত্ব গরমিল করা হয়েছিল। এ বিষয়ে তদন্ত চলছে। সংস্থা জানিয়েছে, মাংলা এই মামলার অন্যতম ষড়যন্ত্রকারী। তিনি ভেজাল মেশানোর উপাদান সংগ্রহের ব্যবস্থা করেছিলেন এবং নিজের কারখানায় ভেজাল ঘি তৈরি করেছিলেন।












1 thought on “তিরুপতির প্রসাদে ভেজাল ঘি, ED-র জালে মূল অভিযুক্ত”