[ছবি: X]
রাশিয়ার সংসদীয় নির্বাচনের শেষ দিনেই মস্কো ও সংলগ্ন এলাকায় ব্যাপক ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠল ইউক্রেনের বিরুদ্ধে। (Ukrainian Drone Attack) রুশ কর্তৃপক্ষের দাবি, শনিবার থেকে ১,৬০০-র বেশি ড্রোন প্রতিহত করা হয়েছে, যার মধ্যে প্রায় ৪৫০টি মস্কোমুখী ছিল। হামলায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে এবং রাজধানীর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে।
Ukrainian Drone Attack: মস্কোয় ব্যাপক হামলা, নিহত ২
মস্কোর আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, পৃথক দুটি হামলায় ৪৪ বছরের এক মহিলা এবং এক প্রবীণ ব্যক্তির মৃত্যু হয়েছে। একটি ড্রোন ২১ তলা আবাসনে আঘাত হানায় আগুন ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে প্রায় ৪০০ জনকে, যার মধ্যে ৭০ জন শিশু, সরিয়ে নেওয়া হয়।
Ukrainian Drone Attack: তেল শোধনাগারেও হামলা
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, ১৬০০ টিরও বেশি ড্রোন প্রতিহত করা হয়েছে। ড্রোনের কয়েকটি ধ্বংসাবশেষ রাজধানীর তেল শোধনাগার চত্বরে পড়ে এবং পরিকাঠামোর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে জরুরি পরিষেবার কর্মীরা পৌঁছন। শোধনাগারটি এর আগেও ইউক্রেনীয় হামলার নিশানায় এসেছিল।
Ukrainian Drone Attack: নির্বাচন বানচালের অভিযোগ
সোবিয়ানিন এই হামলাকে ‘নজিরবিহীন’ বলে দাবি করে অভিযোগ করেন, রাশিয়ার তিন দিনের সংসদীয় নির্বাচন ব্যাহত করাই ছিল এর মূল উদ্দেশ্য। তাঁর দাবি, সেই চেষ্টা সফল হয়নি। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, মস্কো অঞ্চলে তাঁদের দূরপাল্লার হামলায় রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল ও লজিস্টিক পরিকাঠামোয় ‘উল্লেখযোগ্য প্রভাব’ পড়েছে।
কিয়েভেও রুশ হামলা, নিহত ৪
এদিকে ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রুশ ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন, তাঁদের মধ্যে তিন শিশু। একটি বাড়িতে ড্রোন আঘাত হানলে এক মা ও তাঁর তিন বছরের দুই সন্তান মারা যায়। কিয়েভের গভর্নর তিমুর তাকাচেঙ্কো জানান, অন্য একটি হামলায় আহত এক শিশুও পরে হাসপাতালে মারা যায়। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলা হামলায় পাঁচটি জেলায় ৩১টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও দক্ষিণ-পশ্চিমের ফাস্তিভ জেলায় বাড়িঘর থেকে শুরু করে শিল্প, পরিষেবা ভবন, যানবাহন ও কৃষিখামার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, ইউক্রেনের বিমান বাহিনী কমান্ডো জানিয়েছে যে ১৩৮ টি রাশিয়ান ড্রোন হামলার মধ্যে বিমান প্রতিরক্ষা বাহিনী ১০১টি ড্রোন নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।
(Ukrainian Drone Attack) রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পঞ্চম বছরে পৌঁছেও দুই দেশই জ্বালানি ও গুরুত্বপূর্ণ পরিকাঠামোকে লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়ে চলেছে।
ইসলাম শাসনের বিরুদ্ধে জবাব, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই দৌড় মহিলাদের












