রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আইনজীবীকে ডিম ছোড়ার প্রতিবাদ, বারুইপুর আদালতের মূল গেট বন্ধ করে বিক্ষোভ

Published on: September 23, 2026
Protest at Baruipur Court
---Advertisement---

আইনজীবীদের উপর ডিম ছোড়া এবং আদালত চত্বরে বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বারুইপুর আদালতে। মঙ্গলবারের ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকেই আদালতের মূল গেট বন্ধ করে আন্দোলনে নামলেন আইনজীবীরা। তাঁদের বিক্ষোভের জেরে আসামিদের নিয়ে আসা পুলিশের গাড়ি এবং প্রিজন ভ্যানকেও আদালত চত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে জানা গিয়েছে।

আন্দোলনকারী আইনজীবীদের মূল দাবি, মঙ্গলবারের ঘটনায় জড়িত প্রত্যেক অভিযুক্তকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁরা।

Protest at Baruipur Court: মঙ্গলবার থেকেই উত্তেজনা

উল্লেখ্য, মঙ্গলবার ভাঙড় কলেজের ঘটনায় এসএফআই ছাত্রদের বিক্ষোভে উত্তেজনা ছড়ায় বারুইপুর আদালত চত্বরে। সেই সময় সেখানে উপস্থিত বাম নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, দফায় দফায় আইনজীবীদের ঘিরে বিক্ষোভও দেখানো হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি RAF ও নামানো হয়। তবে অভিযোগ, এরপরও বাদ্যপুকুর পার্টি অফিসের সামনে ফের সায়ন বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।

উত্তরপ্রদেশে রোমহর্ষক ঘটনা, স্ত্রী, সন্তান, দুই পুরোহিতকে খুন! পুলিশের এনকাউন্টারে খতম যুবক

গ্রেফতারের দাবিতে অনড় আইনজীবীরা

মঙ্গলবারের এই ঘটনাগুলির প্রতিবাদেই বুধবার আদালতের মূল গেট বন্ধ করে বিক্ষোভ শুরু করেন আইনজীবীরা। তাঁদের বক্তব্য, আইনজীবীদের উপর হামলা ও হেনস্থার ঘটনায় যারা জড়িত, তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অভিযুক্তদের গ্রেফতার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেই জানিয়েছেন আন্দোলনকারীরা। (Protest at Baruipur Court)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now