বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর ২০ জন সাংসদ তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেন। সেই সাংসদদের সাংসদ পদ খারিজ নিয়ে চলছে বিতর্ক। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্তও। এনসিপিআই-এর সাংসদ পদ সংক্রান্ত মামলায় নজরদারি করার কথা বলেছে উচ্চ আদালত। আর এই পরিস্থিতির মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। তিনি জানান, তাঁকে এনসিপিআইয়ের গ্রুপে অ্যাড করা হয়ছে। তবে সেটা আজকে নয়, তিনি বহুদিন ধরেই সেই গ্রুপে রয়েছেন। কাকলিরা যোগ দেওয়ার পরই তাঁকে ওই গ্রুপে অ্যাড করা হয়েছে বলে দাবি কুণালের। বুধবার সংবাদমাধ্যমের সামনে মোবাইলে সেই গ্রুপ খুলেও দেখালেন কুণাল (kunal ghosh)।
kunal ghosh: কী অভিযোগ কুণালের?
তিনি বলেন (kunal ghosh), “NCPI গ্রুপে আমাকে যোগ করা হয়েছে। এটা রাজ্য কমিটির গ্রুপ ওদের। যারা NCPI তৈরি করেছেন তারাই আছেন। আমি নানা স্ক্রিনশট রেখেছি গ্রুপের। আমি বলেছিলাম আমাকে যোগ দেওয়ালেন কেন? ওরা বলল অনেকে পয়সা দিয়ে যোগ দিচ্ছে। তার জন্যে আপনাকে রাখলাম যাতে ভবিষ্যতে কাজে লাগে।”
তিনি আরও বলেন, “NCPI বিজেপির আর একটা দোকান। সোজাসুজি পচা গলাদের ঢুকতে দিতে চাইছে না তারাই NCPI। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর পার্সোনাল ইন্টারেস্ট। তিনি দেবের গণেশ পুজোয় যান। এবার দেব যদি নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করেন তাহলে ভিলেনের মতো আচরণ হবে। আপনি তো হিরো। আমি অবশ্য জানি না শুভেন্দু অধিকারী প্রচারের অনুরোধ করেছেন কি না? আমি অবশ্য ব্যক্তিগতভাবে ওকে বারণ করব। দেবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক। দেব সিনেমা সহ নানা কারণে হয়তো দূরত্ব হয়েছে। ওর বিজেপির হয়ে প্রচার না করাই ভালো। দেব রাজনৈতিক কারণে NCPI-তে যায়নি। ভোটের রেজাল্টের পরে শ্যুটিং নিয়ে কিছু সমস্যা হয়। দেবের কাছে বিজেপি গেলে দেখতে হবে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থিত কংগ্রেসকে ভয় পাচ্ছেন।”
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামাকে চ্যালেঞ্জ করে হাসিরানির বিরুদ্ধে অভিযোগের জল গড়াল হাইকোর্টে। কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। হলফনামায় বিজেপি প্রার্থীর জন্ম এবং মাধ্যমিক পাশের সাল নিয়ে বিতর্ক রয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে কুণাল ঘোষ বলেন, “নন্দীগ্রামে বিজেপির প্রার্থীকে অসম্মান করছি না। উনি পুত্রহারা। তাঁর হলফনামায় এতো বড় অসঙ্গতি কীভাবে প্রার্থী হতে পারে?”











