২০১৬ সালের দিল্লিগামী বিমানে ঠিক কী কথা হয়েছিল? সেই কথোপকথনই এবার জাতীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কেরলের প্রাক্তন মুখ্যসচিব (Jiji Thomson) জিজি থমসনের দাবি, তৎকালীন সরকারি আধিকারিক জ্ঞানেশ কুমার তাঁকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে পাঠানামথিট্টা থেকে লড়ার পরামর্শ দিয়েছিলেন। তবে পরে থমসন স্পষ্ট করেছেন, বিষয়টি কোনও আনুষ্ঠানিক প্রস্তাব নয়, ছিল ‘বন্ধুত্বপূর্ণ পরামর্শ’।
বিমানে বিজেপির টিকিটের পরামর্শ
(Jiji Thomson) থমসনের দাবি, ২০১৫-১৬ সালের মধ্যে দিল্লিগামী একটি বিমানে তাঁর সঙ্গে জ্ঞানেশ কুমারের কথা হয়। তখন তিনি কেরলের মুখ্যসচিব এবং অবসরের কাছাকাছি ছিলেন। জ্ঞানেশ কুমার তাঁর অবসরের পরের পরিকল্পনা জানতে চান। থমসন জানান, তাঁর অবসর নিয়ে কোনও পরিকল্পনা নেই। এরপরই পাঠানামথিট্টা লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ার পরামর্শ দেওয়া হয় বলে দাবি তাঁর।
২৮ নয় এবার মিলবে ৩০ দিনের রিচার্জ প্ল্যান, মোবাইল গ্রাহকদের জন্য সুখবর
‘ভাল বক্তা, জেতার সম্ভাবনাও রয়েছে’
(Jiji Thomson) থমসনের বক্তব্য, তাঁকে বলা হয়েছিল, তিনি ভালো বক্তা এবং রাজনীতিতে গেলে নির্বাচনে জেতার সম্ভাবনাও রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ায় ভবিষ্যতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছিল বলে দাবি তাঁর। সেই সময় বিজেপি কেরলে খ্রিস্টান প্রার্থী খুঁজছিল বলেও তাঁকে জানানো হয়েছিল।
‘আমি উচ্চাকাঙ্ক্ষী নই’
(Jiji Thomson) থমসন জানান, তিনি রাজনীতিতে প্রবেশের পরামর্শ গ্রহণ করেননি। ১৯৮০ ব্যাচের কেরল ক্যাডারের আইএএস অফিসার তিনি। ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কেরলের মুখ্যসচিব ছিলেন। কেন্দ্র ও রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব সামলেছেন।
২০২১ সালে কংগ্রেস নেতারাও তাঁকে ভাট্টিয়ুরকাভু থেকে বিধানসভা নির্বাচনে লড়ার প্রস্তাব দিয়েছিলেন বলে জানান তিনি। সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করেন তিনি। বর্তমানে ‘Bhaavika’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার বিনামূল্যের ছাত্র উন্নয়ন কর্মসূচির কাজেই তাঁর অগ্রাধিকার বলে জানিয়েছেন কেরলের প্রাক্তন মুখ্যসচিব।
এক রাতে জোড়া হামলায় রক্তাক্ত দক্ষিণ আফ্রিকা; গুলিতে নিহত ২৭












1 thought on “‘বিজেপির টিকিটে লড়ুন, মন্ত্রী হতে পারেন’; জ্ঞানেশ কুমারকে নিয়ে বিস্ফোরক দাবি কেরলের প্রাক্তন মুখ্যসচিবের”
Comments are closed.