রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

IFA শিল্ডের ফাইনালে ফের সবুজ মেরুন, পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে টাইব্রেকারে ৪-৩ গোলে জয়

Published on: October 4, 2026
Mohun Bagan SG
---Advertisement---

(Mohun Bagan SG) টাইব্রেকারে দুটো গুরুত্বপূর্ণ শট বাঁচিয়ে ম্যাচের সেরা বিশালের হাতে মোহনবাগান সুপারজায়ান্টের জয়। টাইব্রেকারে পাঞ্জাব এফসি -কে ৪-৩গোলে হারিয়ে আইএফএ শিল্ডের ফাইনালে মোহনবাগান। নির্ধারিত নব্বই মিনিট ও অতিরিক্ত সময়েও গোল শূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। রবিবাসরীয় কিশোর ভারতীতে পাঞ্জাব এফসি-র সাইজা এবং বিশালের শট আটকে যায় সবুজ মেরুনের শেষ প্রহরীর হাতে। গতবছর বিশাল কাইথের হাতই শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় এসেছিল। তা হয়েছিল টাইব্রেকারে।

১২০ মিনিটেও গোলের দেখা নেই

১২০ মিনিট জুড়ে দুই দলের পারফরম্যান্সে উল্লেখযোগ্য কোনও ঘটনা নেই। আট মিনিটে লি এরউইনের ফ্রিকিক বারে লেগে প্রতিহত হওয়া ছাড়া (Mohun Bagan SG) মোহনবাগান সুপার জায়ান্টের খেলায় নজর কাড়ার মতো কিছুই ছিল না। চার বিদেশি নিয়ে দল সাজিয়েছিলেন দিলিমপেরিস। লিস্টন কোলাসো, ছাঙতে, শুভাশিস বসু, দীপক টাঙরিরা সারা ম্যাচ জুড়ে ভালো ফুটবল তো খেলেনইনি, বরং হতাশ করেছেন।

মোহনবাগানের আক্রমণেও ধার নেই

(Mohun Bagan SG) দ্রেজান দ্রাদিজ চেষ্টা করেছেন। তবে এরউইন এবং সমীর জেলকোভিচও নজরে পড়েননি। আশিস রাইয়ের চোট পেয়ে মাঠ ছাড়াও সবুজ-মেরুনের জন্য বড় ধাক্কা। চোটের কারণে ম্যাকলারেনও দু’সপ্তাহের জন্য বাইরে। ফলে মোহনবাগানের আক্রমণে ছিল না সেই পরিচিত ধার। বলার মতো আক্রমণ কিংবা গোলমুখী শটও দেখা যায়নি। ৮৬ মিনিটে শুভাশিস অফসাইডে থাকায় তাঁর গোল বাতিল হয়।

সাদামাটা পাঞ্জাব, হতাশ কোচও

অন্যদিকে কিশোর ভারতীতে সাদামাটা ফুটবল খেলল পাঞ্জাব এফসি। মেসি বাউলির স্কিলও কাজে এল না। স্পেনের আলফ্রেড এবং ব্রাজিলের দিয়াগোও ছিলেন তথৈবচ। দুই দলেরই পারফরম্যান্সে হতাশাই বেশি ছিল।

দিলিমপেরিসের ক্ষোভ

দলের জঘন্য ফুটবলে বিরক্ত কোচ দিলিমপেরিসও। সবচেয়ে খারাপ অবস্থা লিস্টন কোলাসোর। তাঁর পরিবর্তে নামা মিগুয়েলেরও একই অবস্থা। ব্রাজিলিয়ান ফুটবলারকে ছন্নছাড়া দেখিয়েছে। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে দিলিমপেরিস বলেই ফেললেন, এই পারফরম্যান্সের পর বলতে দ্বিধা নেই, (Mohun Bagan SG) দল এখনও আইএসএলের জন্য তৈরি নয়।

টাইব্রেকারে বিশালের নায়কোচিত পারফরম্যান্স

Mohun Bagan SG 1

(Mohun Bagan SG) মোহনবাগানের হয়ে টাইব্রেকারে গোল করেন রাহুল ভেকে, শুভাশিস, আলবার্তো এবং মিগুয়েল। গোল করতে পারেননি দ্রেজান দ্রাদিজ। অন্যদিকে পঞ্জাবের দু’টি শট আটকে দিয়ে ম্যাচের নায়ক হয়ে উঠলেন বিশাল কাইথ। তাঁর দুর্দান্ত সেভেই ফের আইএফএ শিল্ডের ফাইনালে সবুজ-মেরুন।

৮৫ পদকে চতুর্থ স্থানে ভারত—কেমন হল এশিয়ান গেমস অভিযান?




Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “IFA শিল্ডের ফাইনালে ফের সবুজ মেরুন, পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে টাইব্রেকারে ৪-৩ গোলে জয়”

Comments are closed.