শুক্রবার সকাল ৮টা থেকেই শুরু হয়েছে দেশের ছয় কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা। (Bypoll Results 2026) পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগরকে ঘিরে রাজনৈতিক মহলে বাড়তি নজর। পাশাপাশি তামিলনাড়ুর দুই বিধানসভা কেন্দ্র, পুদুচেরি এবং অসমের নগাঁও লোকসভা কেন্দ্রের ফলাফলও নির্ধারণ করবে প্রার্থীদের রাজনৈতিক ভাগ্য।
নন্দীগ্রামে বিজেপির জয়ের সম্ভাবনা ঘিরে চর্চা
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে উপনির্বাচনের গণনাকে কেন্দ্র করে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্চিতা প্রধান দে শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করায় বিজেপি প্রার্থী হাসিরানি রথের জয়ের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। হাসিরানি রথ প্রয়াত চন্দ্রনাথ রথের মা। গত ৬ মে মধ্যমগ্রামে খুন হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ। শুভেন্দু আগেই দাবি করেছিলেন, ২০১৬ সালের জয়ের ব্যবধানকেও ছাপিয়ে যেতে পারে নন্দীগ্রামে বিজেপির জয়ের মার্জিন। (Bypoll Results 2026)
রেজিনগরেও ফলাফলের দিকে নজর
(Bypoll Results 2026) মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে ৬ অক্টোবর উপনির্বাচনের ভোটগ্রহণ হয়েছিল। আজ সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। এই কেন্দ্রে আম জনতা উন্নয়ন পার্টির গোলাম নবী আজাদ, বিজেপির শাখারাভ সরকার, তৃণমূলের রাবিউল আলম চৌধুরী, ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসের সাফিউজ্জামান শেখ, কংগ্রেসের মহম্মদ আবদুল্লাহিল কাফি এবং সিপিএমের সৈয়দ আসাদ আলি-সহ একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর নওদা আসনটি ধরে রাখায় রেজিনগরে উপনির্বাচন প্রয়োজন হয়। এই ফলাফল রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর।
তামিলনাড়ু, পুদুচেরি ও অসমে গণনা
তামিলনাড়ুর মাদুরান্তাকাম ও ধারাপুরম কেন্দ্রে ৬ অক্টোবর ভোট হয়েছিল। তফসিলি জাতির জন্য সংরক্ষিত এই দুই আসনের ফল মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের টিভিকে সরকারের কাছে গুরুত্বপূর্ণ পরীক্ষা। ১০৮টি আসন পাওয়া দলটি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮ আসন থেকে পিছিয়ে রয়েছে। পুদুচেরির থাট্টানচাভাদি/ঠাট্টানচাভাডি বিধানসভা এবং অসমের নগাঁও লোকসভা কেন্দ্রেও গণনা চলছে। প্রথমে গণনা হচ্ছে পোস্টাল ব্যালট, তার পর ইভিএমের ভোট। (Bypoll Results 2026)
মোদি-শাহের ‘বোধোদয়’-হওয়ার প্রার্থনা রাজঘাটে, ধর্নায় রাহুল প্রিয়াঙ্কা সহ বিরোধীরা












1 thought on “দেশের ৬ কেন্দ্রে উপনির্বাচনের ভোটগণনা, নজর নন্দীগ্রাম-রেজিনগরে”
Comments are closed.