দীপাবলির পর থেকেই ইউপিআই (UPI) লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হতে চলেছে। ২ হাজার টাকার বেশি কিছু নির্দিষ্ট ব্যবসায়িক লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বা ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া চার্জ কার্যকর করার সিদ্ধান্ত আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। আগে ১৫ অক্টোবর থেকে এই চার্জ চালুর কথা ছিল। তবে উৎসবের মরসুমের কথা মাথায় রেখে ১৩ অক্টোবর, মঙ্গলবার এই সিদ্ধান্ত নেয় ইউপিআই অ্যান্ড সার্ভিসেস স্টিয়ারিং কমিটি। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) জানিয়েছে, দীপাবলির পর এই চার্জ চালু হবে। তবে নির্দিষ্ট দিন পরে জানানো হবে।, (UPI Merchant Charges)
কত টাকা চার্জ দিতে হবে?
সেপ্টেম্বরে UPI স্টিয়ারিং কমিটি ২ হাজার টাকার বেশি নির্দিষ্ট ব্যক্তি-থেকে-ব্যবসায়ী (P2M) লেনদেনে ০.৪ শতাংশ MDR নির্ধারণ করে। অর্থাৎ, ২ হাজার টাকা লেনদেনে ব্যবসায়ীকে ৮ টাকা এবং ১০ হাজার টাকায় ৪০ টাকা চার্জ দিতে হতে পারে। তবে রেল, টেলিকম, বিমা, জ্বালানি এবং কৃষি উপকরণের মতো কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে ২ হাজার টাকার বেশি লেনদেনে ৫ টাকা নির্দিষ্ট চার্জ ধার্য করা হবে। (UPI Merchant Charges)
কেন এই সিদ্ধান্ত?
কেন্দ্রের দাবি, UPI পরিকাঠামো চালু রাখা, সাইবার নিরাপত্তা, প্রতারণা রোধ এবং গ্রাহক পরিষেবা উন্নত করতে এই চার্জের প্রয়োজন। অর্থ মন্ত্রকের সেপ্টেম্বরের FAQ অনুযায়ী, শিল্পমহলের হিসাব বলছে, UPI ব্যবস্থা চালাতে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়। তবে এই চার্জ দিতে হবে ব্যবসায়ীদের, গ্রাহকদের নয়। ৭৫ হাজার টাকা বা তার বেশি লেনদেনে সর্বোচ্চ চার্জ ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে লেনদেন এবং অধিকাংশ সাধারণ ব্যবসায়িক ইউপিআই পেমেন্ট বিনামূল্যেই থাকবে।
ব্যবসায়ীদের কী বক্তব্য?
Rupyaapaisa.com-এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ পাণ্ডে জানিয়েছেন, নতুন চার্জ ছোট দোকান ও পরিষেবা প্রদানকারী ব্যবসায়ীদের খরচ বাড়াতে পারে। চার্জ বেশি হলে ব্যবসায়ীরা ইউপিআই নিতে অনীহা দেখাতে পারেন। এমনকি পণ্যের দামও বাড়তে পারে। MOS Utility Limited-এর গ্রুপ সিইও অতীশ শেলার বলেন, ইউপিআই এখন দৈনন্দিন লেনদেনের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই নতুন নিয়ম নিয়ে বিভ্রান্তি এড়াতে এবং ডিজিটাল পেমেন্টে বাধা না দিতে ব্যবসায়ী ও সংস্থাগুলিকে এই অতিরিক্ত সময় কাজে লাগানো উচিত। (UPI Merchant Charges)













1 thought on “UPI তে নতুন চার্জ নিয়ে বড় সিদ্ধান্ত NPCI-এর, দীপাবলির পরেই কী বদলাবে নিয়ম?”
Comments are closed.