নবরাত্রি উৎসবে তলোয়ার হাতে গরবা ও ডান্ডিয়া নাচে অংশ নিলেন ৩৫০ জনেরও বেশি মহিলা ও কিশোরী। উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের মহোবার এই অনুষ্ঠানে নাচের পাশাপাশি নারীশক্তি ও আত্মরক্ষার বার্তা তুলে ধরলেন তাঁরা। ঝলমলে তলোয়ার হাতে তাঁদের পরিবেশনা দর্শকদের নজর কাড়ে। রানি লক্ষ্মীবাইয়ের সাহসিকতা থেকে অনুপ্রাণিত হয়েই এই বিশেষ তলোয়ার নাচের আয়োজন করা হয়। (Women Empowerment Navratri)
৯ বছর ধরে চলছে উৎসব
মঙ্গলবার রাতে মহোবার সরস্বতী বিদ্যা মন্দির ইন্টার কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্যোক্তা ‘মা চণ্ডিকা উৎসব সমিতি’। ১৫ জন মহিলাকে নিয়ে গড়ে ওঠা এই সংগঠনের প্রতিষ্ঠাতা নিধি রাওয়াত। টানা নবম বছর ধরে চলছে এই গরবা ও ডান্ডিয়া উৎসব। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ৩৫০ জন মহিলা ও কিশোরীকে টানা ১০ দিন প্রশিক্ষণ দেওয়া হয়। প্রথমে প্রদীপ জ্বালিয়ে দেবী দুর্গার ছবির সামনে অনুষ্ঠানের সূচনা হয়। (Women Empowerment Navratri) এরপর কিশোরীদের গণেশ বন্দনা, গরবা, ডান্ডিয়া এবং ঘুমর নাচ পরিবেশিত হয়। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল তলোয়ার হাতে মহিলাদের নাচ। রাত পর্যন্ত অনুষ্ঠান দেখতে ভিড় করেন দর্শকরা।
আত্মরক্ষার বার্তা
আয়োজকদের মতে, বড় শহরের সাংস্কৃতিক উৎসবের ধারা ছোট শহর ও গ্রামাঞ্চলেও ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। জাতপাতের ভেদাভেদ ভুলে সমাজের বিভিন্ন স্তরের মহিলারা অনুষ্ঠানে অংশ নেন। পরিবারের পুরুষ সদস্য, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সহযোগিতায় বহু মহিলা নিজেদের প্রতিভা তুলে ধরেন। কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতেও এই অনুষ্ঠান সাহায্য করছে। নিধি রাওয়াত জানান, ১০ দিনের প্রশিক্ষণের পর এ বছর ৩৫০ জন মহিলা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। গণেশ বন্দনা, গরবা ও তলোয়ার নাচের মাধ্যমে তাঁরা নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি নারীশক্তি ও আত্মরক্ষার বার্তা দিয়েছেন। (Women Empowerment Navratri)
স্থানীয় বাসিন্দা অঞ্জলি পাচৌরি বলেন, আগে গরবা ও ডান্ডিয়া মূলত বড় শহরগুলিতে বেশি দেখা যেত। এখন ছোট শহর ও গ্রামেও এই উৎসব জনপ্রিয় হচ্ছে। গত নয় বছর ধরে মহিলারা উৎসাহের সঙ্গে এতে অংশ নিচ্ছেন। আর এক বাসিন্দা প্রজ্ঞা দ্বিবেদী জানান, রানি লক্ষ্মীবাইয়ের সাহসিকতা থেকে অনুপ্রাণিত হয়ে তলোয়ার নাচের আয়োজন করা হয়। ছায়া তিওয়ারির কথায়, পরিবারের সমর্থনে মহিলাদের প্রতিভা প্রকাশের এমন সুযোগ আরও বেশি সংখ্যক মহিলাকে এগিয়ে আসতে উৎসাহিত করবে। (Women Empowerment Navratri)












1 thought on “তলোয়ার হাতে গরবা, নবরাত্রিতে নাচের ছন্দে আত্মরক্ষার পাঠ”
Comments are closed.