ISL শুরুর মুখে অস্বস্তিতে ইস্টবেঙ্গল। (East Bengal FC) বেতন বকেয়া থাকার জেরে বুধবার ফুটবলাররা অনুশীলন বয়কট করেছেন বলে জল্পনা ছড়ায়। আগামী ১৮ অক্টোবর ISL-এর প্রথম ম্যাচ। তার আগে গতবারের চ্যাম্পিয়ন দলের ফুটবলারদের বেতন নিয়ে এমন বিতর্ক লাল-হলুদের প্রস্তুতিতে প্রশ্ন তুলে দিয়েছে। পরিস্থিতি ব্যাখ্যা করে মুখ খুললেন ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। তাঁর দাবি, পর্যাপ্ত অর্থ থাকলেও সংস্থার পরিবর্তনজনিত নিয়মের জটেই আটকে রয়েছে মাইনে।
ব্যাঙ্কে টাকা, তবু কেন বকেয়া?
তাঁর কথায়, (East Bengal FC) ইস্টবেঙ্গলের অ্যাকাউন্টে প্রায় চার কোটি টাকা রয়েছে। ইমামিও প্রতিশ্রুত অর্থের একটি অংশ জমা দিয়েছে। তা সত্ত্বেও নতুন কোম্পানির অধীনে কাজ শুরু করার সময় কিছু আইনি ও প্রশাসনিক নিয়মের কারণে অর্থ খরচে সমস্যা হচ্ছে। পুরনো সংস্থা থেকে নতুন সংস্থায় পরিবর্তনের এই ট্রানজিট পিরিয়ডে স্থিতাবস্থায় পৌঁছতে দু’আড়াই মাস সময় লাগতে পারে বলে দেশি-বিদেশি ফুটবলার ও কোচদের আগেই জানানো হয়েছিল।
‘ফুটবলাররা পরিবারের অঙ্গ’
শীর্ষ কর্তা বলেন, “ইস্টবেঙ্গল ক্লাব কোনও খেলোয়াড়কে কর্মচারী হিসেবে ট্রিট করে না। আমরা মনে করি, খেলোয়াড়রা পরিবারের অঙ্গ।” তাঁর বক্তব্য, মাইনে দেওয়া শুরু হলেও পরিবর্তন প্রক্রিয়ার কারণে গত এক-দেড় মাসে সমস্যা তৈরি হয়েছে। নিয়মের পরিবর্তন হয়েছে গতকাল। ফলে আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ। (East Bengal FC)
বকেয়া মেটানোর সময়সীমা নিয়ে অবশ্য নিশ্চিত করে কিছু বলেননি তিনি। তাঁর কথায়, দ্রুত সমস্যা মিটতে পারে, আবার দু’-চার দিন দেরিও হতে পারে। তবে মাইনের জন্য ফুটবলাররা অনুশীলন করেননি, এমন কোনও খবর তাঁর কাছে নেই। ক্লাব ও ফুটবলারদের সম্পর্ককে মালিক-শ্রমিকের সম্পর্ক হিসেবে দেখার পক্ষেও নন তিনি।
আইএসএলের আগে কঠিন পরীক্ষা
বৃহস্পতিবার অনুশীলনে ফিরেছে ইস্টবেঙ্গল। চোট কাটিয়ে ফিট হওয়ার পথে নাচো মনসালভোও রিহ্যাব শুরু করেছেন। ডুরান্ড কাপ জয়ের পর কলকাতা লিগ ও শিল্ডে ট্রফি জেতা হয়নি। AFC-তে ভালো শুরু করেও শেষ পর্যন্ত হারতে হয়েছে লাল-হলুদকে।
এ বার ISL-এর প্রথম তিনটি ম্যাচই অ্যাওয়ে। ফলে মরসুমের শুরুতেই কঠিন পরীক্ষার মুখে (East Bengal FC) ইস্টবেঙ্গল। তার আগে মাইনে বিভ্রাটের বিতর্ক কাটিয়ে দল কতটা দ্রুত ছন্দে ফেরে, এখন সেটাই দেখার।
‘রিল বানাতে গিয়ে চাপা পড়বেন’, পাপারাজ্জিদের কেন এমন বললেন বৈভব?












1 thought on “‘ইস্টবেঙ্গল কখনও ফুটবলারদের কর্মচারী ভাবে না’, মাইনে বিভ্রাটে ব্যাখ্যা দেবব্রতর”
Comments are closed.