(PNB Fraud) উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) শাখায় আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। সেভিংস অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিট থেকে টাকা উধাও হওয়ার অভিযোগের তিনটি দাবির ভিত্তিতে মোট ৪৩ লক্ষ টাকা মিটিয়েছে ব্যাঙ্ক। বাকি গ্রাহকদেরও সমস্ত বৈধ দাবি মেটানোর আশ্বাস দিয়েছে PNB। তবে অভিযোগের প্রকৃত পরিমাণ এখনও যাচাই করা হচ্ছে।
Table of Contents
২১ গ্রাহকের অভিযোগ, ক্ষতির অঙ্ক ১১.২৪ কোটি
অভিযোগ অনুযায়ী, (PNB Fraud) ২১ জন গ্রাহকের মোট ক্ষতির পরিমাণ ১১.২৪ কোটি টাকার বেশি। অন্যদিকে, স্থানীয় গ্রাহকদের দাবি, জালিয়াতির অঙ্ক প্রায় ৩৫ কোটি টাকা। সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট এবং মিউচুয়াল ফান্ডের বিনিয়োগেও অনিয়মের অভিযোগ উঠেছে।
কারও ১.১৬ কোটি, কারও ৩৯ লক্ষ উধাও
(PNB Fraud) সূরজপুরের বাসিন্দা শ্রীচাঁদের অভিযোগ, তাঁর ফিক্সড ডিপোজিট থেকে ১.১৬ কোটি টাকা সরানো হয়েছে। কৃষক বিজেন্দ্র সিংয়ের দাবি, তাঁর অ্যাকাউন্টে ৮৭–৮৮ লক্ষ টাকা থাকলেও এখন রয়েছে মাত্র ১ লক্ষ টাকা। হানিপ খানের অভিযোগ, প্রায় ৩৯ লক্ষ টাকা উধাও। জাকির নামে এক গ্রাহকের দাবি, তাঁর ৯.৫ লক্ষ টাকা উধাও হলেও কোনও SMS পাননি।
FIR, সাসপেন্ড ব্রাঞ্চ ম্যানেজার
অভিযুক্ত ব্যাঙ্ককর্মীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩১৬(৫) ধারায় FIR হয়েছে। (PNB Fraud) ব্রাঞ্চ ম্যানেজার-সহ একাধিক কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তদন্তে সহযোগিতার পাশাপাশি অভ্যন্তরীণ নজরদারি জোরদার করার কথা জানিয়েছে ব্যাঙ্ক।
টাকা খোয়া গেল কী করবেন?
- অননুমোদিত লেনদেন দেখলে অবিলম্বে ব্যাঙ্কে লিখিত অভিযোগ জানান।
- অফিসিয়াল কাস্টমার কেয়ার হেল্পলাইনে ফোন করুন।
- নিকটতম ব্যাঙ্কের শাখায় যান কিংবা অফিসিয়াল ব্যাঙ্কিং অ্যাপে বিষয়টি জানান।
- লিখিত অভিযোগ দায়ের করে, অভিযোগের রেফারেন্স নম্বর ও অ্যাকাউন্ট স্টেটমেন্ট সঙ্গে রাখুন।
- অনলাইন জালিয়াতির ক্ষেত্রে ১৯৩০ নম্বরে ফোন করুন।
- ব্যাঙ্ক ৩০ দিনের মধ্যে অভিযোগের সমাধান না করলে বা উত্তরে সন্তুষ্ট না হলে RBI-এর কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে উপযুক্ত ক্ষেত্রে RBI Ombudsman-এর কাছে অভিযোগ জানান।
নেপালের বিপর্যয় মনে করাচ্ছে ভুটান; হিমবাহ হ্রদ ফেটে বন্যার আশঙ্কা, বিপদের মুখে বাংলা-অসম













1 thought on “জালিয়াতি কাণ্ডে ৪৩ লক্ষ মেটাল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, বাকি গ্রাহকদেরও টাকা ফেরতের আশ্বাস”
Comments are closed.