ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কেরলের মেয়ের হাতেই আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহর শাসন! মেয়র হলেন নিত্যা রমন

Published on: November 6, 2026
nithya raman
---Advertisement---

আমেরিকায় মিড টার্ম নির্বাচনে ধরাশায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। তারপর থেকেই বদলেছে রাজনৈতিক সমীকরণ। সেনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভ- দুই কক্ষেরই দখল নিয়েছে ডেমোক্র্যাটরা। এবার লস অ্যাঞ্জেলেসও দখল করল তারা। মেয়র ক্যারেন বাসকে হারিয়ে মেয়র নির্বাচনে জয়ী হলেন ভারতীয় বংশোদ্ভূত নিত্যা রমন। তিনি ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সমর্থন পেয়েছিলেন (nithya raman)।

nithya raman: নিত্যা রমনের পরিচয় কী?

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি পর ভারতীয় বংশোদ্ভূত হিসাবে এবার নজির গড়লেন নিত্যা রমন। কে এই নিত্যা রমন? কী তাঁর পরিচয়? নিত্যা রমনের শিকড় রয়েছে ভারতের কেরলে। তিনি কেরলের ত্রিশূরের বাসিন্দা। ছোটবেলার কিছুটা সময় তাঁর কেটেছে এখানেই। এরপর মাত্র ৬ বছর বয়সে বাবার কর্মসূত্রে তিনি আমেরিকায় পাড়ি দেন। সেই থেকেই তিনি সেখানে। তবে তিনি এখনও মালয়লম ভাষায় স্পষ্ট কথা বলতে পারেন। ২০১৯ সালে পারিবারিক এক অনুষ্ঠানে কেরলে শেষবার এসেছিলেন।

লড়াইয়ের প্রথম থেকে অবশ্য তিনি মেয়র পদের জন্য ক্যারেন বাসকেই সমর্থন করেছিলেন রমন। কিন্তু মনোনয়নের শেষ দিনে তিনি প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেন। তাঁর দাবি ছিল, লস অ্যাঞ্জেলেস এখন এমন এক পরিস্থিতিতে পৌঁছেছে, যেখানে পরিবর্তন জরুরি। ফল প্রকাশের পর পরাজয় মেনে নিয়ে ক্যারেন বাস জানান,“ফলাফল প্রত্যাশামতো হয়নি। তবে লস অ্যাঞ্জেলেসের মানুষ তাঁদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এবং ক্ষমতা হস্তান্তর যাতে সুষ্ঠুভাবে হয়, তা নিশ্চিত করতে কাজ করব।”

কী কী প্রতিশ্রুতি রাখলেন নিত্যা রমন?

লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে জয়ী হওয়ার পর সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতি রাখলেন নিত্যা রমন। কী সেই প্রতিশ্রুতি? শহরের নাগরিক পরিষেবা উন্নত করা, গৃহহীন মানুষের সমস্যার সমাধান করা। পুলিশ ব্যবস্থায় সংস্কার করার প্রতিশ্রুতি দেন তাঁরা। এমনকি নির্বাচনের আগে দলের প্রচলিত নেতৃত্বের বাইরে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করার জন্যও পরিচিতি পেয়েছেন তিনি।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now