দীর্ঘ কয়েক দশকের নকশালবাদের বিরুদ্ধে লড়াইয়ে বড় সাফল্যের দাবি কেন্দ্রের। জঙ্গলে সশস্ত্র মাওবাদীদের দাপট শেষ হলেও বিপদ পুরোপুরি কাটেনি। এবার ‘দিমাগি নকশাল’ বা ‘Dimagi Naxals’ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীপাবলির দিন ছত্তিশগড়ের বস্তারে নিরাপত্তাবাহিনীর জওয়ানদের সঙ্গে উৎসব পালন করতে গিয়ে তাঁর অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের মধ্যে ঢুকে পড়েছে এই মতাদর্শীরা। সংবিধান ও গণতন্ত্রের বিরুদ্ধে মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে তারা।
Table of Contents
নকশালমুক্ত দেশ, বিশেষ দীপাবলি
#WATCH | Prime Minister Narendra Modi celebrated #Diwali🪔with security personnel in Bastar, Chhattisgarh (Source: DD) https://t.co/rL7L7HwHPI
— ANI (@ANI) November 8, 2026
২০২৬ সালের দীপাবলিকে বিশেষ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, কয়েক দশকের নকশালবাদ ও মাওবাদী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সাফল্যের পর এটাই প্রথম দীপাবলি। দেশের প্রতিটি জেলা এখন নকশালমুক্ত। কোটি কোটি মানুষ দীর্ঘদিনের আতঙ্ক থেকে মুক্তি পেয়েছেন। তবে সশস্ত্র নকশালীরা নির্মূল হলেও বিপদ পুরোপুরি শেষ হয়নি বলে সতর্ক করেন তিনি। (Dimagi Naxals)
রাজনৈতিক সংগঠনেও ‘Dimagi Naxals’
মোদির দাবি, সশস্ত্র নকশালীদের পাশাপাশি মতাদর্শগত নকশালীরাও বিভিন্ন সংগঠনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। রাজনৈতিক দল-সহ একাধিক প্রতিষ্ঠানে তাদের অনুপ্রবেশ ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। সংবিধান ও গণতন্ত্রের বিরুদ্ধে মানুষকে উস্কে দেওয়া এই শক্তিগুলিকে চিহ্নিত করে পরাস্ত করার ডাক দেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকেও প্রথমবার ‘Dimagi Naxals’ শব্দবন্ধ ব্যবহার করেছিলেন তিনি। এই মন্তব্য ঘিরে বিজেপি ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক তরজাও তৈরি হয়েছে।
সম্প্রতি ককরোচ জনতা পার্টি (CJP)-র বিরুদ্ধে বিদেশি অর্থের সাহায্যে অশান্তি ছড়ানোর অভিযোগ তুলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং আশুতোষ রাঙ্কার বিরুদ্ধে বিদেশি অর্থদাতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ করেন তিনি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে CJP।
৪৭ বছরে প্রথম নজির CRPF-এ
নিরাপত্তাবাহিনীর সাফল্যের পরিসংখ্যান তুলে ধরে মোদি জানান, গত এক বছরে কর্তব্যরত অবস্থায় কোনও CRPF জওয়ানের মৃত্যু হয়নি। গত ৪৭ বছরে এমন ঘটনা প্রথম। ২০১০ সালে দান্তেওয়াড়ায় এক হামলায় ৬৬ জন CRPF জওয়ান এবং অন্য ঘটনায় ৪১ জন সাধারণ নাগরিক নিহত হয়েছিলেন বলে স্মরণ করান তিনি। ২০০৪ থেকে ২০১৩ সালের মধ্যে প্রতি বছর মাওবাদী নিধনের তুলনায় নিরাপত্তাকর্মীদের মৃত্যুর সংখ্যা বেশি ছিল বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। (Dimagi Naxals)
জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন
Diwali is sweeter with those who protect us! #Bastar #NaxalFreeIndia https://t.co/7Ywie7uTt4
— Narendra Modi (@narendramodi) November 8, 2026
বস্তারে নিরাপত্তাবাহিনীর জওয়ানদের আত্মত্যাগ ও সাহসিকতার প্রশংসা করেন মোদি। ১৪০ কোটি ভারতীয়র পক্ষ থেকে তাঁদের ধন্যবাদ জানান তিনি। তাঁর কথায়, নকশালবাদের বিরুদ্ধে সাফল্য কোনও চূড়ান্ত গন্তব্য নয়, বরং নতুন যাত্রার সূচনা। দীর্ঘদিনের মাওবাদী প্রভাব কাটিয়ে বস্তারে নিরাপত্তা অভিযান, আত্মসমর্পণ এবং উন্নয়নমূলক উদ্যোগে বড় পরিবর্তন এসেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। (Dimagi Naxals)














