ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দিল্লির বাতাসে মিশছে ‘বিষ’, ৫ বছরে রেকর্ড ভাঙল দুষণের মাত্রা

delhi pollution
---Advertisement---

গত পাঁচ বছরের মধ্যে চলতি বছর সবচেয়ে দূষিত দীপাবলির সাক্ষী থাকল রাজধানী দিল্লি। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা উড়িয়ে দেদার বাজি ফাটল দিল্লিতে। দীপাবলির পর থেকেই দিল্লিতে বাতাসের গুণমানের অবনতি হতে শুরু করেছে। দীপাবলির দিনই দিল্লির AQI ছিল ৩৭৬, যা ‘অতি খারাপ’ পর্যায়ে পড়ে। উৎসবের পরের দিন সকালে গড় AQI ছিল ৩৭১, যা গত ৫ বছরে সর্বাধিক (delhi pollution)।

delhi pollution: ধোঁয়ায় ঢেকেছে শহর

ধোঁয়ার জেরে দীপাবলির পরের দিনই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় চারিদিক। কমে আসে দৃশ্যমানতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং মার্কিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির দূষণ পরিমাপের পদ্ধতি অনুযায়ী, দিল্লির বায়ুর গুণমান সূচক বা AQI পৌঁছে গিয়েছিল ১,৫০০ থেকে ১,৮০০-র মধ্যে। যদিও ভারতের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB) AQI-এর সর্বোচ্চ সীমা ৫০০-তে নির্ধারণ করেছে। শহরের ৫১টি নজরদারি কেন্দ্রের মধ্যে ১৪টিতে বাতাসের মান ‘অতি ভয়ানক’ (Severe) এবং ৩৩টিতে ‘খুব খারাপ’ স্তরে ছিল (delhi pollution)।

দিল্লির দূষণ নিয়ন্ত্রণ কমিটি (DPCC)-র সমীক্ষায় শব্দদূষণের যে চিত্রটি উঠে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। দিল্লির সামগ্রিক শব্দের মাত্রা ৫৭.৫ ডেসিবেল থেকে ৮৯.১ ডেসিবেল-এর মধ্যে রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি শব্দদূষণ হয়েছে করোল বাগে (৮৯.১ ডেসিবেল)।

আগেই অনুমান করা হয়েছিল, দীপাবলিতে আতশবাজি পোড়ানোর জেরে একিউআই-এর অবনতি হতে পারে। পাশাপাশি পড়শি রাজ্যগুলিতে ফসলের গোড়া পোড়ানোর এবং গাড়ির ধোঁয়ার থেকেও বাতাসের গুণমান খারাপ হতে পারে। এ বছর দীপাবলির সময়ে রাজধানী দিল্লিতে নির্দিষ্ট সময়ের জন্য সবুজ বাজি (গ্রিন ক্র্যাকার্স) ফাটানোর অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। বাজি ফাটানোর সময়ও বেঁধে দেওয়া হয়। তবুও সেই নির্দেশিকাকে অমান্য করে চলে দেদার বাজি ফাটানো। এমনকি, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ মিটারের মধ্যে বাজি নিষিদ্ধ ছিল। কিন্তু বাস্তবে প্রীতমপুরা, বুরারি, ময়ূর বিহার থেকে লুটিয়েন্স দিল্লি—সর্বত্রই গভীর রাত পর্যন্ত নিষিদ্ধ বাজি ফাটানো হয়।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now