ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

RAC টিকিটের দিন শেষ? রেলের নয়া নিয়মে আর ভাগ করে নিতে হবে না বার্থ

RAC Ticket Rules
---Advertisement---

ট্রেনে যাতায়াতের সময় RAC টিকিট পেলে অনেক যাত্রীকেই একটি বার্থ অন্যের সঙ্গে ভাগ করে নিতে হয়। অথচ টিকিটের জন্য দিতে হয় পুরো ভাড়া। ফলে দীর্ঘদিন ধরেই এই ব্যবস্থা নিয়ে যাত্রীদের একাংশের মধ্যে অসন্তোষ ছিলই। তবে এবার নাকি সেই কয়েক দশকের পুরনো RAC ব্যবস্থা তুলে দেওয়ার কথা ভাবছে ভারতীয় রেল। সূত্রের খবর, যাত্রীদের সুবিধা এবং ভাড়া নেওয়ার নিয়মের যৌক্তিকতা খতিয়ে দেখেই এই বিষয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছে রেল মন্ত্রক। তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কেন RAC ব্যবস্থা তুলে দেওয়ার কথা ভাবছে রেল?

বর্তমানে RAC টিকিটে দু’জন যাত্রীকে একটি সাইড লোয়ার বার্থ দেওয়া হয়। দিনের বেলায় সেই বার্থ বসার আসন হিসেবেই ব্যবহার করতে হয়। রাতে দু’জন যাত্রীকেই একই বার্থ ভাগ করে ঘুমোতে হয়। অর্থাৎ, দু’জনেই সম্পূর্ণ ভাড়া দিয়েও কেউই আলাদা করে একটি পূর্ণাঙ্গ বার্থ পান না।

এছাড়াও, একই বার্থে কোনও পুরুষ ও মহিলাকে বরাদ্দ করা হলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে ট্রেনে অতিরিক্ত বার্থ খালি না থাকলে টিকিট পরীক্ষকদের (TTE) পক্ষেও বিকল্প ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। সেই সমস্যা মেটাতেই এই নতুন পরিকল্পনার কথা ভাবছে রেল। (RAC Ticket Rules)

RAC নিয়ে কী বলেছে সংসদীয় কমিটি?

শুধু যাত্রীদের অসুবিধাই নয়, RAC টিকিটে সম্পূর্ণ ভাড়া নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে সংসদীয় কমিটিও। তাদের সুপারিশ, যে যাত্রীরা আলাদা বার্থ পাচ্ছেন না, তাঁদের কাছ থেকে পুরো ভাড়া নেওয়ার নিয়ম পুনর্বিবেচনা করা হোক। এই সুপারিশের পরেই বিষয়টি আরও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে রেল।

কেন চালু হয়েছিল RAC ব্যবস্থা?

RAC-এর পুরো নাম Reservation Against Cancellation। কনফার্মড টিকিট এবং ওয়েটিং লিস্টের মাঝামাঝি অবস্থান এই টিকিটের। RAC থাকলে যাত্রীরা সংরক্ষিত কামরায় উঠতে পারেন। পরে কোনও কনফার্মড টিকিট বাতিল হলে সেই খালি বার্থ RAC যাত্রীকে দেওয়া হতে পারে।

আগে টিকিট বুকিং ব্যবস্থা কম্পিউটার নির্ভর ছিল না। শেষ মুহূর্তে টিকিট বাতিল হলে যাতে বার্থ খালি পড়ে না থাকে, সেই উদ্দেশ্যেই RAC চালু হয়েছিল। তবে পরবর্তীকালে কম্পিউটার ব্যবস্থা এলেও এই নিয়ম থেকে যায়।

এবার সেই পুরনো ব্যবস্থায় বদল আসবে কি না, সেদিকেই নজর যাত্রীদের। তবে মনে রাখতে হবে, RAC তুলে দেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা করেনি ভারতীয় রেল। রেলের তরফে অফিসিয়াল নির্দেশ আসা পর্যন্ত তাই যাত্রীদের অপেক্ষা করতে হবে।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now