ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কলকাতা পুলিশের জন্য বড় ঘোষণা নবান্নের, হচ্ছে নতুন RAF ব্যাটালিয়ন

---Advertisement---

কলকাতার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে নতুন র‌্যাফ (RAF) ব্যাটালিয়ন তৈরি করতে চলেছে রাজ্য সরকার। এই বাহিনীর জন্য ৭৯০টি নতুন পদ তৈরির অনুমোদন দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। ইতিমধ্যেই নবান্নের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় ৫০০ জন কনস্টেবল নিয়োগ হবে নতুন ব্যাটালিয়নে। পাশাপাশি থাকবেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরাও। (Kolkata Police New RAF Battalion)

তৈরি হবে ৭৯০টি নতুন পদ

কলকাতা পুলিশে বর্তমানে র‌্যাফ বাহিনী রয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে আরও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই নতুন ব্যাটালিয়ন তৈরির সিদ্ধান্ত। নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বাহিনীর জন্য মোট ৭৯০টি নতুন পদ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৫০০টি পদ থাকবে কনস্টেবলদের জন্য। মহিলা ও পুরুষ উভয়কেই নিয়োগ করা হবে। এ ছাড়াও ইনস্পেক্টর, সাব ইনস্পেক্টর, এসপি এবং ডিসিপি পদমর্যাদার আধিকারিকেরা এই বাহিনীতে দায়িত্ব সামলাবেন। (Kolkata Police New RAF Battalion)

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ দায়িত্ব

নতুন ব্যাটালিয়নের মূল দায়িত্ব হবে কলকাতার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। শহরের কোথাও অশান্তি বা আইনশৃঙ্খলার অবনতি হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছবে এই বাহিনী। বড় উৎসব এবং বিশেষ অনুষ্ঠানেও নিরাপত্তার দায়িত্ব সামলাবে তারা।সম্প্রতি দুর্গাপুজোর সময় চোরবাগানের একটি ক্লাবে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনার পর উৎসবের নিরাপত্তা এবং পুলিশের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছিল। এই পরিস্থিতিতে কলকাতা পুলিশের অধীনে নতুন র‌্যাফ ব্যাটালিয়ন তৈরির সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পুলিশের দক্ষতা বাড়ানোয় জোর শুভেন্দুর

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই পুলিশি ব্যবস্থার উন্নতি এবং বাহিনীর দক্ষতা বাড়ানোর কথা বলে আসছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গ পুলিশের এক সময় যথেষ্ট সুনাম ছিল। কলকাতা পুলিশের সঙ্গে আন্তর্জাতিক স্তরের বিভিন্ন পুলিশ বিভাগের তুলনাও করা হত। তাঁর অভিযোগ, গত তৃণমূল সরকারের আমলে পুলিশের সেই দক্ষতাকে যথাযথভাবে কাজে লাগানো হয়নি। নতুন সরকারের আমলে পুলিশি ব্যবস্থার সেই পুরনো দক্ষতা ফিরিয়ে আনার পাশাপাশি পরিকাঠামোর উন্নতিতেও জোর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এবার কলকাতা পুলিশের জন্য নতুন র‌্যাফ ব্যাটালিয়ন তৈরির সিদ্ধান্ত সেই উদ্যোগেরই অংশ বলে মনে করা হচ্ছে। (Kolkata Police New RAF Battalion)



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now