ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আর বৃষ্টি নয়, মঙ্গল থেকে হু হু করে নামবে তাপমাত্রা

---Advertisement---

বৃষ্টির মেঘ সরতেই ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। মঙ্গলবার থেকে রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে কমবে তাপমাত্রা। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় পারদ ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে সপ্তাহের মাঝামাঝি থেকেই শীতের আমেজ বাড়ার সম্ভাবনা। তবে আজ ও কাল দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। আর বৃষ্টি নয়, মঙ্গল থেকে হু হু করে নামবে তাপমাত্রা

বৃষ্টির মেঘ সরতেই ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। মঙ্গলবার থেকে রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে কমবে তাপমাত্রা। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় পারদ ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে সপ্তাহের মাঝামাঝি থেকেই শীতের আমেজ বাড়ার সম্ভাবনা। তবে আজ ও কাল দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। (Weather Update )

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

কলকাতায় রবিবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের উপরে। অন্যদিকে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের নিচে। আকাশ কখনও মেঘলা, আবার কখনও আংশিক মেঘলা থাকতে পারে। আজও বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে সোমবারের পর থেকেই আবহাওয়ার উন্নতি হবে। মঙ্গলবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। সর্বনিম্ন তাপমাত্রা কমলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়তে পারে। (Weather Update )

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯২ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১ মিলিমিটার।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কী পূর্বাভাস?

আজ ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। কোথাও আকাশ আংশিক মেঘলা থাকবে, আবার কোথাও রোদের দেখা মিলবে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কার্যত থাকবে না। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। (Weather Update )

উত্তরবঙ্গেও বদলাবে আবহাওয়া

উত্তরবঙ্গের সব জেলাতেও আজ ও সোমবার দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও মেঘলা, কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আকাশ পরিষ্কার হওয়ার পাশাপাশি কমবে তাপমাত্রা। শুক্রবারের মধ্যে পারদ ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। ফলে রাজ্যের দুই প্রান্তেই বাড়বে শীতের আমেজ।

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

কলকাতায় রবিবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের উপরে। অন্যদিকে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের নিচে। আকাশ কখনও মেঘলা, আবার কখনও আংশিক মেঘলা থাকতে পারে। আজও বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে সোমবারের পর থেকেই আবহাওয়ার উন্নতি হবে। মঙ্গলবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। সর্বনিম্ন তাপমাত্রা কমলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়তে পারে। (Weather Update )

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯২ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১ মিলিমিটার।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কী পূর্বাভাস?

আজ ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। কোথাও আকাশ আংশিক মেঘলা থাকবে, আবার কোথাও রোদের দেখা মিলবে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কার্যত থাকবে না। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

উত্তরবঙ্গেও বদলাবে আবহাওয়া

উত্তরবঙ্গের সব জেলাতেও আজ ও সোমবার দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও মেঘলা, কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আকাশ পরিষ্কার হওয়ার পাশাপাশি কমবে তাপমাত্রা। শুক্রবারের মধ্যে পারদ ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। ফলে রাজ্যের দুই প্রান্তেই বাড়বে শীতের আমেজ।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now