---Advertisement---
lifezone nursing home

Fan’s Beer Moment: অরুণ জেটলি স্টেডিয়ামে বিয়ার হাতে দর্শকরা, শুরু বিতর্ক

February 12, 2026 6:45 PM
---Advertisement---

শুরু হয়েছে ২০২৬ এর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত ১০ ফেব্রুয়ারি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের গ্রুপস্তরে নেদারল্যান্ডস বনাম নামিবিয়া ম্যাচ ছিল। সেই ম্যাচের ফল বা প্লেয়ারদের পারফরম্যান্সের থেকেও বেশি চর্চায় দর্শকদের ‘বিয়ার’ মোমেন্ট।

ভিডিয়োতে দেখা যাচ্ছে ম্যাচ চলাকালীন এক বিক্রেতা মাঠের দর্শকদের বিয়ার বিক্রি করছেন। যদিও এটা অ্যালকোহলযুক্ত বিয়ার নয়, এগুলো নন-অ্যালকোহলিক বিয়ার। ভারতের স্টেডিয়ামে মদ বা অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রি নিষিদ্ধ। সেই কারণেই নন-অ্যালকোহলিক বিয়ার বিক্রি করা হচ্ছে। কেউ কেউ মজা করে বলছেন, এটা অনেকটা ‘দুধের স্বাদ ঘোলে মেটানো’।

সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ কেউ এই মুহূর্তকে ‘ক্রিকেট উপভোগের আনন্দ’ বলে অভিহিত করেছেন, আবার কেউ কেউ ম্যাচের ফেস্টিভ পরিবেশের প্রশংসা করেছেন। অনেকের মতে শুধু খেলা নয়, এমন ছোট-খাট আনন্দের মুহূর্তই বড় টুর্নামেন্টকে বিশেষ করে তোলে। Fan’s Beer Moment

তবে এই মজার ভিডিয়োর সঙ্গে রয়েছে বিতর্কও। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে স্টেডিয়ামের খাবার ও পানীয়ের দায়িত্বে থাকা কর্মী কাগজের গ্লাসে থাকা অবশিষ্ট সফট ড্রিঙ্কসগুলো একটি বড় বোতলে পুনরায় ভরে দিচ্ছেন এবং সেই বোতল থেকে নতুন গ্রাহকদের কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে। যা হাইজিন নিয়েও নতুন প্রশ্নও তুলেছে? এ কী ধরনের অব্যবস্থা? সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এই নিয়ে বিতর্কও সৃষ্টি হয়েছে। যদিও সরকার বা স্টেডিয়াম কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনও মন্তব্য আসেনি।

সব মিলিয়ে স্যোশাল মিডিয়ার যুগে এখন খেলার মাঠের উত্তেজনা থেকে দর্শকদের রসিক মুহূর্ত – দেখা যায় সবই। এই ম্যাচেও খেলা শুরু থেকে শেষ ছিল উত্তেজনাপূর্ণ, তাতে দর্শকরা যেমন ভরপুর উৎসাহ দেখিয়েছেন, তেমনি মাঠের বাইরেও এমন কিছু মজার মুহূর্ত ধরা পড়েছে। ফলে এবছরের টি টোয়েন্টি বিশ্বকাপ যে আর শুধু একটি খেলা নয় বরং একটা সম্পূর্ণ উৎসবে পরিণত হয়েছে তা বলাই যায়। Fan’s Beer Moment


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment