রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

India vs Pakistan: ভারতের সামনে পড়তেই মিউ মিউ পাকিস্তানের, সলমনদের ৬১ রানে ওড়াল সূর্য ব্রিগেড

India vs Pakistan
---Advertisement---

ভারত–পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, আবেগ আর বাড়তি নাটক (India vs Pakistan)। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই হাইভোল্টেজ লড়াইয়েই শেষ হাসি হাসল ভারত। বয়কটের হুঁশিয়ারি, বিতর্ক—সব কিছুর জবাব মাঠেই দিল সূর্যকুমার যাদবের দল। কলম্বোর ধীরগতির পিচে পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করল ভারত। একই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান দাঁড়াল ভারতের পক্ষে ৮-১।

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। স্পিন নির্ভর আক্রমণ সাজিয়ে ভারতকে চাপে ফেলতে চেয়েছিলেন অধিনায়ক সলমন আলি আঘা। শুরুতেই অভিষেক শর্মার উইকেট তুলে কিছুটা স্বস্তি পেলেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ঈশান কিষান। ধীর পিচে দুর্দান্ত ব্যাটিং করে তিনি ৪০ বলে ৭৭ রান করেন, যার মধ্যে ছিল একাধিক চার ও ছক্কা। তিলক বর্মার সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ভারতকে শক্ত ভিত দেন তিনি।

পরে সূর্যকুমার যাদব ৩২ রান করে ইনিংস সামলান, যদিও হার্দিক পাণ্ডিয়া দ্রুত আউট হয়ে হতাশ করেন। শেষ দিকে শিবম দুবে ও রিঙ্কু সিংয়ের দ্রুত রান তোলায় ভারতের স্কোর পৌঁছে যায় ১৭৫-এ। পাকিস্তানের হয়ে সাইম আয়ুব তিনটি উইকেট নেন, বাকিরা একটি করে সাফল্য পান।

১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানকে ফেরান হার্দিক, এরপর জশপ্রীত বুমরার জোড়া আঘাতে চাপে পড়ে যায় পাক শিবির। বাবর আজম দ্রুত রান তুলতে না পেরে আউট হন। উসমান খান ৪৪ রান করে কিছুটা লড়াই দিলেও অন্য প্রান্তে ভরসা পাননি।

বজায় রইল প্রথা, হাত মেলালেন না সূর্যকুমার-সলমন আলি আঘা

ভারতের বোলাররা ধারাবাহিকভাবে চাপ ধরে রাখেন। হার্দিক, বুমরা, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী দু’টি করে উইকেট নেন। কুলদীপ যাদব ও তিলক বর্মাও উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত ১৮ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

মাঠের বাইরে যত কথার লড়াইই হোক, ব্যাট-বলের লড়াইয়ে ভারতের আধিপত্য স্পষ্ট। এই জয়ে আত্মবিশ্বাস আরও বাড়ল টিম ইন্ডিয়ার, আর পাকিস্তানের জন্য রইল কঠিন প্রশ্ন—বড় ম্যাচে কেন বারবার ব্যর্থতা?


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment