রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

T20 World Cup: ফের ব্রাত্য কলকাতা? ইডেন থেকে সরতে পারে বিশ্বকাপের ম্যাচ, হঠাৎ কী হলো?

T20 World Cup
---Advertisement---

T20 World Cup Super 8 পর্ব যত এগোচ্ছে, ততই জোরদার হচ্ছে সেমিফাইনালের ভেন্যু নিয়ে জটিল সমীকরণ। প্রাথমিক সূচি অনুযায়ী প্রথম সেমিফাইনাল হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে এবং দ্বিতীয় সেমিফাইনাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে আইসিসির সাম্প্রতিক বার্তায় স্পষ্ট, পরিস্থিতি বদলাতে পারে।

আগে ঠিক ছিল, পাকিস্তান সেমিফাইনালে উঠলে প্রথম সেমিফাইনাল সরিয়ে নেওয়া হবে শ্রীলঙ্কার কলম্বোয়। পাকিস্তান না উঠলে ম্যাচ হবে কলকাতায়। কিন্তু এখন নতুন শর্ত যুক্ত হয়েছে—শ্রীলঙ্কা সেমিতে উঠলেও ইডেন ম্যাচ হারাতে পারে। আইসিসি সম্প্রচারকারী সংস্থা ও স্টেকহোল্ডারদের চিঠি দিয়ে জানিয়েছে, প্রথম সেমিফাইনালের ভেন্যু এখনও চূড়ান্ত নয়; কলকাতা বা কলম্বোর মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে অংশগ্রহণকারী দলের ভিত্তিতে।

হার্দিক আউট হতেই হাততালি, দলের ব্যর্থতায় ট্রোলড বান্ধবী মাহিকা

নতুন সমীকরণ অনুযায়ী, পাকিস্তান সেমিতে উঠলে তারা কলম্বোয় খেলবে। পাকিস্তান না উঠলেও যদি শ্রীলঙ্কা শেষ চারে জায়গা করে নেয় এবং ভারতের বিরুদ্ধে না খেলে, তবুও প্রথম সেমিফাইনাল কলম্বোতেই হতে পারে। ফলে শুধু পাকিস্তান নয়, শ্রীলঙ্কার পারফরম্যান্সও এখন ইডেনের ভাগ্য নির্ধারণ করছে।

অন্যদিকে ভারত যদি পাকিস্তানের মুখোমুখি হয়, তবে ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যু কলম্বোয়। আর ভারত অন্য দলের বিরুদ্ধে খেললে দ্বিতীয় সেমিফাইনাল হওয়ার সম্ভাবনা বেশি ওয়াংখেড়েতেই।

আইসিসি জানিয়েছে, ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা—এই তিন দলের কেউ সেমিতে না উঠলেই কেবল প্রথম সেমিফাইনাল নিশ্চিতভাবে ইডেনে হবে। ফলে কলকাতার ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা এখন সুপার এইটের ফলাফলের দিকে। সেমিফাইনালের লড়াই যেমন জমছে, তেমনই বাড়ছে ভেন্যু নিয়ে অনিশ্চয়তা।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “T20 World Cup: ফের ব্রাত্য কলকাতা? ইডেন থেকে সরতে পারে বিশ্বকাপের ম্যাচ, হঠাৎ কী হলো?”

Leave a Comment