---Advertisement---
lifezone nursing home

ICC Women’s T20 World Cup: এবার লড়াইয়ে মেয়েরা, T20 বিশ্বকাপের সূচি ঘোষণা ICC-র

February 24, 2026 4:53 PM
ICC Women's T20 World Cup
---Advertisement---

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণ সূচি ঘোষণা করেছে ICC (ICC Women’s T20 World Cup Schedule)। ইংল্যান্ডের মাটিতে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেবে, যাদের দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। ১২ জুন শুরু হয়ে প্রতিযোগিতা চলবে ৫ জুলাই পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ড মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ভারত তাদের অভিযান শুরু করবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে।

এ বারের বিশ্বকাপে কোয়ালিফায়ার পেরিয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। গত মাসে নেপালে অনুষ্ঠিত বাছাইপর্বে সাফল্য পেয়ে তারা মূল পর্বে ওঠে এবং শক্তিশালী দলগুলোর সঙ্গে লড়াইয়ে নামবে।

ইউরোপে বিশ্বকাপ হওয়ায় ইংল্যান্ড-স্কটল্যান্ডের মতো আঞ্চলিক দ্বৈরথও বাড়তি আকর্ষণ তৈরি করবে। ১৩ জুন আয়ারল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচ রয়েছে, আর ২০ জুন ইংল্যান্ড ও স্কটল্যান্ড মুখোমুখি হবে।

ফের ব্রাত্য কলকাতা? ইডেন থেকে সরতে পারে বিশ্বকাপের ম্যাচ, হঠাৎ কী হলো?

গ্রুপ বিন্যাস:
গ্রুপ ১ — অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেদারল্যান্ডস।
গ্রুপ ২ — ওয়েস্ট ইন্ডিজ়, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড।

ICC Women’s T20 World Cup-এ ভারতের ম্যাচ সূচি

  • ১৪ জুন পাকিস্তানের বিরুদ্ধে এজবাস্টনে
  • ১৭ জুন নেদারল্যান্ডসের বিরুদ্ধে হেডিংলিতে
  • ২১ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ডে
  • ২৫ জুন বাংলাদেশের বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ডে
  • ২৮ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লর্ডসে

ভারতের সব ম্যাচই ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ জুলাই ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।

চিরাচরিত শক্তিধর দলগুলোর পাশাপাশি নতুন যোগ দেওয়া দলগুলোর উপস্থিতিতে এবারের বিশ্বকাপ জমজমাট হওয়ারই ইঙ্গিত মিলছে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment