---Advertisement---
lifezone nursing home

Rinku Singh Father: হার মানতে হলো ক্যান্সারের কাছে, প্রয়াত রিঙ্কু সিংয়ের বাবা

February 27, 2026 10:31 AM
Rinku Singh father
---Advertisement---

টি-২০ বিশ্বকাপ চলাকালীনই ভারতীয় শিবিরে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা খানচাঁদ সিং (Rinku Singh Father)। দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি। গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের সূত্রে জানা গিয়েছে, তিনি চতুর্থ পর্যায়ের ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং গত কয়েক দিন ধরে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছিল। ভেন্টিলেটর সাপোর্ট ও বিশেষ চিকিৎসা চললেও শেষরক্ষা হয়নি।

বাবার অসুস্থতার খবর পেয়ে বিশ্বকাপের মাঝপথেই ভারতীয় শিবির ছেড়ে বাড়ি ফিরেছিলেন রিঙ্কু সিং। জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে তিনি হাসপাতালে গিয়ে বাবার সঙ্গে দেখা করেন। পরে দ্রুত চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিলেও মানসিকভাবে কঠিন সময়ের মধ্যেই ছিলেন এই ২৮ বছরের ক্রিকেটার। বাবার মৃত্যুর খবর পাওয়ার পর ফের ক্যাম্প ছেড়ে নিজের বাড়ি আলিগড়ের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

এই পরিস্থিতিতে টি-২০ বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে রিঙ্কু সিং খেলতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেনি।

রিঙ্কুর বাবার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সতীর্থ ও প্রাক্তন ক্রিকেটাররা। প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং সোশ্যাল মিডিয়ায় লেখেন, “রিঙ্কু সিংয়ের বাবার প্রয়াণের খবরে গভীরভাবে মর্মাহত। এটি রিঙ্কু ও তাঁর পরিবারের জন্য অত্যন্ত কঠিন সময়। তাঁদের প্রতি রইল আন্তরিক সমবেদনা।”

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে ব্যক্তিগত এই শোক ভারতীয় দলের কাছেও বড় ধাক্কা বলে মনে করছেন ক্রিকেট মহল।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment