রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Gautam Gambhir: কালীঘাট মন্দিরে গৌতম গম্ভীর, মায়ের কাছে কী চাইলেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ?

Gautam Gambhir at kalighat
---Advertisement---

সাত সকালেই কালীঘাটের মন্দিরে গেলেন টি-20 বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir Kalighat)। মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করে মায়ের কাছে আশীর্বাদ চাইলেন। রবিবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সূর্যকুমার যাদবদের ম্যাচটা একপ্রকার কোয়ার্টার ফাইনাল। তাই এই ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনায় ফুটছে শহর। তাই দলের হেড কোচ গৌতম গম্ভীর মা কালীর আশীর্বাদ নিয়েই রণকৌশল সাজাতে চান৷ এমনিতে দলের সঙ্গে ভারতের যে শহরেই যান না কেন, সেখানে পরিচিত মন্দিরে ঢুঁ মেরে আসেন গম্ভীর। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা টেস্ট খেলতে কলকাতায় এসেও পুজো দিয়েছিলেন কালীঘাটের মন্দিরে। আসলে কলকাতায় খেলতে আসলেই কালীঘাটে পুজো দিতে যান গম্ভীর। এবারও তার ব্যতিক্রম হয়নি।

শুক্রবারই কালীঘাটের মন্দিরে যাওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের হেড কোচের। কিন্তু বিমান অবতরণের বিলম্বের কারণে কালীঘাট মন্দিরে যাওয়ার পূর্ব নির্ধারিত সূচি সে দিনের মতো বাতিল করতে হয়। নির্ধারিত সময়ের ৫০ মিনিট পরে ভারতীয় দলের বিমান অবতরণ করে শহর কলকাতায়। ভূমিকম্পের কারণে রানওয়েতে কিছু সমস্যা হওয়াতেই ওই বিপত্তি দেখা দেয়। রবিবার ইডেনে মুখোমুখি হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। তার আগে মা কালীর দর্শনের জন্য ভারতীয় ক্রিকেট দলের কোচ গম্ভীর পৌঁছন কালীঘাটে।

এদিকে শুক্রবার বিকেলে দুই দল শহরে পৌঁছলেও ইডেনমুখি হয়নি। শনিবার বিকেলে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দলই ইডেনে প্র্যাকটিস করবে। শুক্রবারই ইডেনের পিচ পরীক্ষা করেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবারের ম্যাচ আয়োজনে সিএবি যে তৈরি তা জানিয়েছেন। সৌরভ জানান, ভালো উইকেট হবে। ক্রিকেটের পরিভাষায় স্পোর্টিং উইকেট। রবিবার ভালো ম্যাচের আশা করছেন তিনি।

এগিয়ে গিয়েও হার, জয়ের হ্যাটট্রিক অধরাই লাল হলুদের


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Gautam Gambhir: কালীঘাট মন্দিরে গৌতম গম্ভীর, মায়ের কাছে কী চাইলেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ?”

Leave a Comment