---Advertisement---
lifezone nursing home

Mohun Bagan: দর্শকদের অসভ্যতা, কড়া শাস্তির মুখে মোহনবাগান

March 3, 2026 3:56 PM
Mohun Bagan
---Advertisement---

আইএসএলে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান। কেরালা ব্লাস্টার্স, চেন্নাইয়িন এফসি ও মহামেডান স্পোর্টিংকে হারিয়ে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে সবুজ-মেরুন ব্রিগেড। দিমিত্রি পেত্রাতোস ও জেমি ম্যাকলারেনদের দাপটে শুরুটা স্বপ্নের মতো হলেও, এর মাঝেই বড় ধাক্কা খেল ক্লাব।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)-এর ডিসিপ্লিনারি কমিটি ৬ মার্চ ওড়িশা এফসি’র বিরুদ্ধে ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের নির্দেশ দিয়েছে। পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে মোহনবাগানকে। অভিযোগ, কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে দর্শকদের একাংশ ‘নিয়মবিরুদ্ধ আচরণ’ করেন। বিশেষ করে স্টেডিয়ামে আতশবাজি ফাটানোর ঘটনা সামনে আসে। সেই অভিযোগের ভিত্তিতেই এই কড়া পদক্ষেপ।

চেন্নাইয়িনের বিরুদ্ধে ২-০ জয় এবং মহামেডানকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর পরবর্তী ম্যাচ ঘিরে উচ্ছ্বাস ছিল তুঙ্গে। কিন্তু কোচ সের্জিও লোবেরার পুরনো দল ওড়িশা এফসি’র বিরুদ্ধে ম্যাচের আগে এমন সিদ্ধান্তে হতাশ ক্লাব কর্তৃপক্ষ।

মোহনবাগানের তরফে জানানো হয়েছে, আর্থিক জরিমানা মেনে নেওয়া হলেও পুরো স্টেডিয়াম বন্ধ রাখার সিদ্ধান্তে তারা অসন্তুষ্ট। ক্লাবের বক্তব্য, কয়েকজনের ভুলের দায় হাজার হাজার সমর্থকের উপর চাপানো অন্যায্য। সমর্থকেরাই ক্লাবের প্রাণ, তাঁদের আবেগ ও স্বার্থ বিবেচনায় নেওয়া উচিত ছিল। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হলেও তা খারিজ করেছে এআইএফএফ।

লিগ শুরু হয়েছে দেরিতে এবং ম্যাচ সংখ্যাও সীমিত। এই পরিস্থিতিতে দর্শকশূন্য ম্যাচ মানে ক্লাবের আর্থিক ক্ষতিও। তবু নিয়মভঙ্গের অভিযোগে ফেডারেশন অনড়। ফলে শীর্ষে থেকেও এখন চাপের মুখে মোহনবাগান।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment