রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

BCCI Prize Money: বিশ্বকাপ জিতে রেকর্ড, সূর্যদের জন্য বিপুল আর্থিক পুরস্কার BCCI-এর

bcci prize money Cricket team celebrating victory with trophy.
---Advertisement---

ইতিহাস তৈরি করে টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। আহমেদাবাদের ফাইনালে একাধিক নজির গড়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। প্রথমবার কোনও দল ঘরের মাঠে টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতল, প্রথমবার কোনও দল পরপর দু’বার এই ট্রফি জিতল এবং একমাত্র দল হিসেবে তিনবার টি–টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করল ভারত। রবিবারের এই জয়ের মাধ্যমে কার্যত রেকর্ডের হ্যাটট্রিক গড়েছে ‘মেন ইন ব্লু’। এই ঐতিহাসিক সাফল্যের পর ভারতীয় দলের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই (bcci prize money)। বোর্ড সূত্রে জানা গিয়েছে, বিশ্বজয়ী দলকে মোট ১৩১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।

এর আগে ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই সময় বোর্ডের পক্ষ থেকে মোট ১২৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তখন ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ৪২ জন সদস্য এই পুরস্কারের অংশীদার হন। মূল স্কোয়াডের ১৫ জন ক্রিকেটার ও প্রধান কোচ প্রত্যেকে পান ৫ কোটি টাকা করে।

এছাড়া ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রে এবং ফিল্ডিং কোচ টি দিলীপ প্রত্যেকে ২.৫ কোটি টাকা করে পেয়েছিলেন। ফিজিওথেরাপিস্ট, থ্রোডাউন বিশেষজ্ঞ, ম্যাসিওর এবং কন্ডিশনিং কোচদের জন্য বরাদ্দ ছিল ২ কোটি টাকা করে। নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর-সহ নির্বাচকরাও পান ১ কোটি টাকা করে।

২০২৬ সালের বিশ্বজয়ী দলেও একই ধরনের কাঠামোয় পুরস্কারের অর্থ ভাগ করে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এবার মোট পুরস্কারের অঙ্ক আগের তুলনায় ৬ কোটি টাকা বেশি।

উল্লেখ্য, ২০২৪ সালের বিশ্বকাপে ট্রাভেল রিজার্ভ হিসেবে রিঙ্কু সিং, শুভমান গিল, আবেশ খান ও খলিল আহমেদ দলের সঙ্গে ছিলেন এবং তাঁরা প্রত্যেকেই ১ কোটি টাকা করে পুরস্কার পেয়েছিলেন। এবারের বিশ্বকাপে সে ধরনের অতিরিক্ত সদস্য না থাকায় ২০২৬ সালের বিশ্বজয়ী ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে আরও বেশি অর্থ পেতে পারেন।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment