রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Afghanistan vs Pakistan War: পাকিস্তানকে ‘টাইট দিতে’ ভারতকে এগিয়ে আসার বার্তা, কী বললেন আফগান তারকা?

Afghanistan vs Pakistan War Cricket player with national flags backdrop
---Advertisement---

পশ্চিম এশিয়ায় ইরান, আমেরিকা ও ইজ়রায়েলের সংঘাত নিয়ে যখন আন্তর্জাতিক মহলে তীব্র আলোচনা চলছে, তখনই নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে আফগানিস্তান–পাকিস্তান সীমান্ত পরিস্থিতি (Afghanistan vs Pakistan War)। অভিযোগ উঠেছে, আফগানিস্তানের একটি হাসপাতালে মিসাইল হামলা চালিয়ে মানবাধিকারের সীমা লঙ্ঘন করেছে পাকিস্তান।

এই ঘটনার পর আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে সরব হয়েছেন আফগানিস্তানের তরুণ স্পিনার আল্লাহ ঘজনফর। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের কাছে সমর্থনের আবেদন জানিয়েছেন।

সূত্রের খবর, কাবুলের একটি ড্রাগ রিহ্যাব সেন্টারে ভয়াবহ হামলায় বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা সামনে এসেছে। যদিও পাকিস্তান সরাসরি দায় স্বীকার করেনি, তবুও এই হামলার জন্য তাদেরই দায়ী করা হচ্ছে বলে দাবি উঠেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন আফগান ক্রিকেটের দুই তারকা রশিদ খান ও মহম্মদ নবি।

কাবুলের হাসপাতালে পাকিস্তানের মিসাইল হামলা, নিহত ৪০০

এক সাক্ষাৎকারে ঘজনফর বলেন, “যারা চিকিৎসার জন্য লড়াই করছেন, তাদের ওপর হামলা করা সম্পূর্ণ অমানবিক। সাধারণ মানুষের উপর এভাবে আঘাত হানা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। আফগানিস্তান কখনওই এই ধরনের কাজ মেনে নেবে না।” পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ইতিহাসের পুনরাবৃত্তি হলে তার ফল ভালো হবে না।

উল্লেখ্য, আসন্ন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখা যাবে এই তরুণ স্পিনারকে। অতীতে তিনি কলকাতা নাইট রাইডার্সের সঙ্গেও যুক্ত ছিলেন।

ভারতের প্রতি বিশেষ আবেদন জানিয়ে ঘজনফর বলেন, “ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা চাই তারা আমাদের পাশে থাকুক এবং এই বিষয়ে আওয়াজ তুলুক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।” পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশগুলোকেও মানবতার স্বার্থে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment