রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Sourav Ganguly: কোহলি নাকি সচিন? কে সেরা? স্পষ্ট জবাব দিলেন মহারাজ

Published on: March 25, 2026
Sourav Ganguly
---Advertisement---

ভারতীয় ক্রিকেটে বহু বছর ধরেই একটি বিতর্ক বারবার সামনে আসে- কে সেরা, বিরাট কোহলি না সচিন তেন্ডুলকর? এই প্রশ্ন উঠলেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। তবে এই দুই কিংবদন্তির তুলনা করা কতটা ঠিক, সে নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। এবার সেই একই প্রশ্ন করা হয় ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। উত্তরে কী বললেন মহারাজ?

সম্প্রতি এক সাক্ষাৎকারে গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) জিজ্ঞেস করা হয়- কোহলি ও সচিনের মধ্যে এগিয়ে কে? প্রশ্ন শুনেই হাসতে হাসতে তিনি বলেন, এমন প্রশ্ন যেন তাঁকে না করা হয়। তিনি জানান, জীবনে তিনি একটি বিষয় বিশ্বাস করেন, ভালো খেলোয়াড়দের সঙ্গে খেললে নিজের খেলাও উন্নত হয়। তাঁর মতে, কোহলি ও সচিন দু’জনেই ভারতের ক্রিকেটের গর্ব, তাই তাঁদের মধ্যে তুলনা করার কোনও মানে হয় না।

সৌরভ আরও জানান, সচিনকে তিনি খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন এবং তিনি একজন অসাধারণ ক্রিকেটার। প্রায় ২৫০টি ODI খেলেছেন দু’জনে একসঙ্গে। তবে একই সঙ্গে কোহলির অবদানও কিছু কম নয়। আধুনিক ক্রিকেটে কোহলি যেভাবে নিজের পারফরম্যান্স দিয়ে ছাপ ফেলেছেন, সেটিও প্রশংসনীয়। তাই দু’জনকে আলাদা করে বিচার করার বদলে তাঁদের অবদানকে সম্মান জানানোই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

Drug Trafficking Case: নকল পায়ের আড়ালে ৩.৬০ কোটি টাকার মাদক পাচার, বারুইপুরে গ্রেপ্তার ২

দাদার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তা দ্রুত ভাইরাল হয়ে যায়। কারণ সচিন বনাম কোহলি বিতর্ক দীর্ঘদিন ধরেই ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদিকে সচিনকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে ধরা হয়, অন্যদিকে আধুনিক যুগে কোহলি নিজের ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে যে বিশেষ জায়গা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে লিখে রেখেছেন তাকে অস্বীকার করার কোন জায়গায় নেই।

সব মিলিয়ে, মহারাজের স্পষ্ট জবাব, কোহলি আর সচিনকে নিয়ে তুলনার প্রশ্নই ওঠে না। দু’জনেই ভারতীয় ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন, তাই তাঁদের আলাদা করে বিচার না করে সমান সম্মান দেওয়াই উচিত এবং ভবিষ্যতে এ ধরনের প্রশ্ন না করাই ভালো।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment