রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

LPG Price Hiked: ফের বাড়ল গ্যাসের দাম, সিলিন্ডারে ৩১ টাকার বৃদ্ধি

Published on: March 1, 2026
---Advertisement---

মাসের প্রথম দিনেই ধাক্কা। আবারও বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। ১ মার্চ থেকে কার্যকর হল নতুন দর। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার আবহে এই সিদ্ধান্ত নিল দেশের তেল বিপণন সংস্থাগুলি। (LPG Price Hiked)

মধ্যপ্রাচ্যে সংঘাত পরিস্থিতি জোরদার হতেই বিশ্ব বাজারে জ্বালানির দামে ওঠানামা শুরু হয়েছে। বিশেষ করে ইরান ও ইজরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে চাপ তৈরি হয়েছে। তারই প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। প্রতি মাসের শুরুতে আন্তর্জাতিক দামের নিরিখে মূল্য পুনর্বিবেচনা করে তেল বিপণন সংস্থাগুলি। এবারও তার ব্যতিক্রম হল না। (LPG Price Hiked)

জানা গিয়েছে,১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু ৩১ টাকা বাড়ানো হয়েছে। নতুন দরে এখন ১৯ কেজির সিলিন্ডার কিনতে খরচ হবে ১৮৭৫ টাকা ৫০ পয়সা। আজ থেকেই এই মূল্য কার্যকর হয়েছে। ফলে রেস্তরাঁ, হোটেল ও ছোট ব্যবসায়ীদের খরচ আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে। (LPG Price Hiked)

তবে গৃহস্থদের জন্য আপাতত স্বস্তির খবর রয়েছে। ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। সিলিন্ডার পিছু দাম রয়েছে ৮৭৯ টাকা। সাধারণ পরিবারের উপর তাৎক্ষণিক অতিরিক্ত চাপ পড়ছে না। (LPG Price Hiked)

গত কয়েক মাস ধরেই বাণিজ্যিক সিলিন্ডারের দামে ওঠানামা চলছিল। জানুয়ারিতে একধাক্কায় ১১১ টাকা বেড়েছিল দাম। ফেব্রুয়ারির শুরুতেও বৃদ্ধি হয়েছিল ৪৯ টাকা। তার আগে কখনও সামান্য কমলেও সামগ্রিকভাবে ঊর্ধ্বমুখী প্রবণতাই স্পষ্ট। আন্তর্জাতিক পরিস্থিতি অস্থির থাকলে আগামী দিনে দামের আরও পরিবর্তন হতে পারে বলেই মনে করছে বাজার মহল। (LPG Price Hiked)


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment