দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারের ভুগছিলেন। বৃহস্পতিবার সকালেই এলো দুঃসংবাদ। প্রয়াত হলেন বাংলা সংবাদজগতের অতি পরিচিত মুখ পাপিয়া সিংহ। বয়স হয়েছিল ৪৭ বছর। টেলিভিশনের পর্দায় প্রায় দু’দশকের বেশি সময় ধরে সঞ্চালিকা হিসেবে কাজ করেছেন তিনি। আজ সকালেই কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকাহত সংবাদজগৎ (papiya singha)।
papiya singha: না ফেরার দেশে পাপিয়া
তীক্ষ্ণ কণ্ঠ, হট সিটে বসে যেকোনও পরিস্থিতিই সামাল দিতে পারতেন তিনি। স্পষ্ট বাংলা শব্দ, উচ্চারণও সাবলীল। সবকিছুতেই টেলিভিশনে দর্শকদের মন কেড়েছিলেন পাপিয়া। সংবাদবাদপাঠের পাশাপাশি আবৃত্তিও করতেন। তবে সবকিছু এক নিমেষেই শেষ হয়ে গেল। থামল জীবনের গতি। মাস ছয়েক আগে তাঁর শরীরে মারণ রোগ বাসা করে, তা তিনি জানতে পারেন। সেই থেকেই শুরু যুদ্ধ। কোলন ক্যান্সারের চিকিৎসা চলছিল তাঁর। ক্যান্সারকে হার মানিয়েই সাংবাদিকতার কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। চিকিৎসার জন্য ১২ টি কেমোও নেন পাপিয়া। এ দিন সকালে হার্ট অ্যাটাক হয়। তাতেই সব শেষ (papiya singha)।
পাপিয়ার আত্মীয় স্বজনেরা জানান, খাদ্য রসিক ছিলেন পাপিয়া। খেতে বড্ড বেশি ভালোবাসতেন। তবে কেমো শুরু হওয়ার পর থেকে শরীরে বেড়েছিল অস্বস্তি। তারপর থেকেই তাঁর শরীর আর দিচ্ছিল না। তবে আজকে এত বড় দুঃসংবাদ আসবে ভাবতে পারেননি পরিবার পরিজনরা। রেখে গেলেন মা, স্বামী ও ছেলেকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সংবাদ মাধ্যমে। সমাজ মাধ্যমে বিভিন্ন পোস্ট করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন, সাংবাদিক মহলের পাশাপাশি অন্যান্য বিভিন্ন মহলের ব্যক্তিরা।










