(Nana Patekar Passes Away) প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরকে ঘিরে শোকের ছায়া বলিউড থেকে রাজনৈতিক মহল, সর্বত্র। শক্তিশালী অভিনয়, স্বতন্ত্র সংলাপ বলার ধরন এবং সমাজের নানা অসঙ্গতি নিয়ে সরব থাকার জন্য দীর্ঘদিন ধরেই দর্শকের মনে আলাদা জায়গা তৈরি করেছিলেন নানা। তাঁর প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, অভিনেতা শ্রদ্ধা জানিয়েছেন।
Table of Contents
‘নিজের মতো করে বিপ্লবী ছিলেন’
ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের দশম সংস্করণের অনুষ্ঠানে নানা পাটেকরের প্রয়াণে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (Nana Patekar Passes Away) তিনি বলেন, নানা ছিলেন একজন ‘অসাধারণ শিল্পী’, যিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন। মোদির কথায়, “নানা পাটেকরজি সিনেমার শিল্প ও কারিগরিতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি নিজেকে কোনও সীমার মধ্যে আটকে রাখেননি।”
অভিনেতার সামাজিক ভূমিকার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, “নিজের মতো করে তিনি একজন বিপ্লবী ছিলেন।” নানা তাঁর ছবির মাধ্যমে সমাজের অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে সরব হয়েছেন বলেও জানান মোদি। তাঁর কথায়, “তাঁর কথার শক্তি যেমন ছিল, তেমনই তাঁর নীরবতার প্রভাবও ছিল গভীর।” শেষে অভিনেতার পরিবার, বন্ধু ও অসংখ্য অনুরাগীর প্রতি সমবেদনা জানান তিনি।
মুখ্যমন্ত্রীদের শোকবার্তা
(Nana Patekar Passes Away) নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “কিংবদন্তি অভিনেতা শ্রী নানা পাটেকরজির আকস্মিক প্রয়াণের খবর শুনে দিনটা শুরু হওয়া চরম ধাক্কার। এটা একটা হৃদয়বিদারক অনুভূতি।”
নানাকে শুধু অভিনেতা নয়, ভারতীয় চলচ্চিত্রের এক বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবেও স্মরণ করেন তিনি। ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘প্রহার’ এবং ‘অব তক ছপ্পন’-এর মতো ছবিতে তাঁর অভিনয়ের কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজসেবামূলক কাজের জন্যও নানাকে স্মরণ করেন তিনি।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নানার মৃত্যুতে শিল্পজগতের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানান।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি অভিনেতার শক্তিশালী অভিনয় ও স্বতন্ত্র সংলাপ বলার ধরন স্মরণ করেন।
ওডিশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও নানার অনন্য অভিনয় ও জটিল চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার ক্ষমতার কথা উল্লেখ করে শ্রদ্ধা জানান।
‘নানা আর নেই’—বিশ্বাস করতে পারছেন না অনুপম খের
নানার ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অনুপম খেরের শোকবার্তায় উঠে এসেছে ব্যক্তিগত আবেগ। একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন, কাজের মাঝেই নানার মৃত্যুর খবর পেয়েছিলেন। তাঁর কথায়, “আমার বন্ধু নানা পাটেকর—ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা এবং সেরা মানুষ—আর আমাদের মাঝে নেই।”
(Nana Patekar Passes Away) তিনি জানান, খবরটি শোনার পরও তাঁকে কাজ শেষ করতে হয়েছিল। তাঁর মনে হচ্ছিল, নানা নিজেও চাইতেন তিনি যেন নিজের দায়িত্ব শেষ করেন। বন্ধুকে স্মরণ করে তিনি বলেন, “তোমাকে খুব মনে পড়লে আমি তোমার সিনেমাগুলো দেখব।” নানার সরলতা, অনাড়ম্বর জীবন এবং নিজের মতো করে কঠিন কথাও বলার ক্ষমতার কথা উল্লেখ করে তিনি আবেগাপ্লুত হন। শেষে বলেন, “আজ ইচ্ছে করছে, যদি তোমাকে আরও একবার জড়িয়ে ধরতে পারতাম।”
হৃদরোগে থামল ‘আন্না’র দাপট, ৭৫-এ প্রয়াত বলিউডের কিংবদন্তি নানা পাটেকর
বলিউডে শোকের ছায়া
অভিনেতা অক্ষয় কুমার বলেন, নানার মৃত্যুর খবর অত্যন্ত আকস্মিক। তাঁর অভিনয়, সততা ও কণ্ঠস্বরের স্বাতন্ত্র্যের কথাও স্মরণ করেন তিনি।
প্রকাশ রাজ নানার সঙ্গে কাটানো সময় ও কাজের স্মৃতি ভাগ করে তাঁকে শ্রদ্ধা জানান।
রীতেশ দেশমুখ লেখেন, “নানার মৃত্যুতে আমি বাক্যহারা।” ‘ব্লাফমাস্টার’ ও ‘হাউসফুল ৫’-এ তাঁর সঙ্গে কাজের স্মৃতি তুলে ধরেন রীতেশ।
রবি কিষাণ নানাকে ‘মাটির মানুষ’ বলে উল্লেখ করেন। মিঠুন চক্রবর্তী জানান, নানা তাঁর অন্যতম ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং সিনেমার বাইরেও তাঁদের সম্পর্ক গভীর ছিল।
পঙ্কজ ত্রিপাঠী নানাকে ‘গুরু’ বলে স্মরণ করে জানান, তাঁর কাছ থেকে অভিনয় ও জীবন সম্পর্কে অনেক কিছু শিখেছেন। (Nana Patekar Passes Away)
মনীষা কৈরালা তাঁকে মহান অভিনেতা ও প্রকৃত দিকপাল হিসেবে শ্রদ্ধা জানান।
মনোজ বাজপেয়ীর কথায়, “আমরা আমাদের অন্যতম সেরা একজন অভিনেতাকে হারালাম।”
৭৫ বছরের অভিনয়যাত্রায় রেখে গেলেন অমোঘ ছাপ
১৯৭৮ সালে ‘গমন’ ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখেন নানা পাটেকর। পরে ‘পরিন্দা’, ‘প্রহার’, ‘অঙ্গার’, ‘ক্রান্তিবীর’, ‘তিরঙ্গা’, ‘খামোশি’ এবং ‘অব তক ছপ্পন’-এর মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। সাম্প্রতিক সময়েও অভিনয় চালিয়ে গিয়েছেন তিনি। ‘হাউসফুল ৫’, ‘ও’ রোমিও’ এবং ‘সুবেদার’-এর মতো ছবিতেও তাঁকে দেখা গিয়েছে।
চিকিৎসক ডা. শেখর সালকারের বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে নিজের বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হন নানা। প্রায় ৪৫ মিনিট সিপিআর দেওয়া হলেও সাড়া মেলেনি। তাঁর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্রে তৈরি হল এক অপূরণীয় শূন্যতা। (Nana Patekar Passes Away)
৬ CBI আধিকারিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?










2 thoughts on “নানা পাটেকরের প্রয়াণে শোকস্তব্ধ দেশ, শ্রদ্ধাজ্ঞাপন মোদির—‘নিজের মতো করে বিপ্লবী ছিলেন’”
Comments are closed.