রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কার্গিল যুদ্ধে কেন সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন নানা পাটেকর? জানুন অজানা কাহিনি

Published on: October 8, 2026
Nana Patekar
---Advertisement---

পর্দায় কখনও সেনা অফিসার, কখনও কঠিন চরিত্রে দর্শকের নজর কেড়েছেন (Nana Patekar) নানা পাটেকর। কিন্তু অভিনয়ের জন্য সেনাবাহিনীর প্রশিক্ষণ নেওয়া আর সত্যিই যুদ্ধের সময়ে সেনাদের পাশে দাঁড়ানো—দুইয়ের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় সেই ফারাক মুছে দিয়েছিলেন নানা। কেরিয়ারের শীর্ষে থাকা সত্ত্বেও সিনেমার কাজ থামিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন সেনাবাহিনীর সঙ্গে সীমান্তে। প্রায় ৬০ দিন কুইক রিয়্যাকশন টিমের সঙ্গে থাকার সেই কাহিনি তাঁর মৃত্যুর পর ফের সামনে এসেছে।

‘প্রহার’-এর জন্য তিন বছর সেনা প্রশিক্ষণ

Nana Patekar 2
নানা পাটেকর

(Nana Patekar) নানা পাটেকর ১৯৮০-এর দশকের শেষ দিকে আনুষ্ঠানিক ভাবে টেরিটোরিয়াল আর্মিতে যোগ দেন। ১৯৯১ সালের ‘প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক’ ছবিতে মেজর চৌহানের চরিত্রে অভিনয়ের আগে প্রায় তিন বছর মারাঠা লাইট ইনফ্যান্ট্রির সঙ্গে সামরিক প্রশিক্ষণ নেন তিনি। চরিত্রের প্রয়োজনে কোনও ধরনের শর্টকাট নিতে চাননি অভিনেতা। সেই প্রশিক্ষণের সময়ই সেনাবাহিনীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়।

প্রতিরক্ষামন্ত্রীর কাছে নিজেই আবেদন

১৯৯৯ সালে ভারত-পাকিস্তান কার্গিল সংঘাত শুরু হলে নানা নিজেই তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজের সঙ্গে যোগাযোগ করেন। প্রথমে তাঁকে সরাসরি যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। পরে তাঁর সামরিক প্রশিক্ষণ এবং শুটিং দক্ষতার কথা বিবেচনা করে সেনাবাহিনীর কুইক রিয়্যাকশন টিমে পাঠানো হয় (Nana Patekar) নানা-কে।

নানা পাটেকরের প্রয়াণে শোকস্তব্ধ দেশ, শ্রদ্ধাজ্ঞাপন মোদির—‘নিজের মতো করে বিপ্লবী ছিলেন’

৬০ দিনে ২০ কেজি ওজন কমেছিল

কার্গিল, দ্রাস, শ্রীনগর ও লেহ-সহ বিভিন্ন এলাকায় প্রায় দু’মাস সেনাদের সঙ্গে ছিলেন (Nana Patekar) নানা। তাঁর নিজের কথায়, যাওয়ার সময় ওজন ছিল ৭৬ কেজি। ফিরে আসার সময় তা কমে দাঁড়ায় ৫৬ কেজিতে। বিভিন্ন সেনাছাউনিতে গিয়ে জওয়ানদের সঙ্গে সময় কাটাতেন, তাঁদের মনোবল বাড়াতেন এবং বিনোদনও দিতেন।

সেনার প্রতি অন্যরকম শ্রদ্ধা

কার্গিল যুদ্ধে প্রায় ৫০০ ভারতীয় জওয়ান শহিদ হন। সেই কঠিন সময়ে সেনাদের পাশে দাঁড়ানো নানার এই অধ্যায় তাঁর ব্যক্তিত্বের অন্য দিক তুলে ধরে। মৃত্যুর পর প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভি কে সিংও তাঁর অভিনয়, কঠোর পরিশ্রম এবং বাস্তবকে পর্দায় তুলে ধরার ক্ষমতার প্রশংসা করেছেন। (Nana Patekar) নানা পাটেকরের প্রয়াণে তাই শুধু এক অভিনেতার মৃত্যু নয়, এক অনন্য ব্যক্তিত্বের চিরবিদায় যা স্মরণীয় হয়ে থাকবে।

হৃদরোগে থামল ‘আন্না’র দাপট, ৭৫-এ প্রয়াত বলিউডের কিংবদন্তি নানা পাটেকর


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “কার্গিল যুদ্ধে কেন সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন নানা পাটেকর? জানুন অজানা কাহিনি”

Comments are closed.