রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বক্স অফিসে ‘হনুমান অংশ’-এর জয়যাত্রা, বিশ্বজুড়ে পার ₹৪০০ কোটি আয়

Published on: September 28, 2026
---Advertisement---

সিনেমা হলে সাত সপ্তাহ পেরিয়ে গিয়েছে। তবু থামার নাম নেই ‘হনুমান অংশ’-এর। অষ্টম সপ্তাহেও বক্স অফিসে দাপট ধরে রেখেছে বিশাল চতুর্বেদী পরিচালিত এই ছবি। রবিবারই দেশের বাজারে ₹৩০০ কোটির গণ্ডি পেরিয়ে গেল ছবিটি। এবার বিশ্বজুড়ে আয়ও ছাড়িয়ে গেল ₹৪০০ কোটি। সেই সঙ্গে সর্বকালের সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবির তালিকায় জায়গা করে নিল ‘হনুমান অংশ’। (Hanuman Ansh)

অষ্টম সপ্তাহেও দাপট

শুরুটা অবশ্য এমন ছিল না। মাত্র ₹১০ লক্ষ দিয়ে বক্স অফিসে যাত্রা শুরু করেছিল ছবিটি। প্রথম দুই সপ্তাহে আয় হয়েছিল প্রায় ₹১.৫০ কোটি। এরপর দর্শকদের মুখে ছবির প্রশংসা ছড়িয়ে পড়তেই বদলে যায় ছবির ভাগ্য। (Hanuman Ansh)চতুর্থ সপ্তাহ থেকে প্রতি সপ্তাহেই দেশে ₹৬০ কোটির বেশি নেট আয় করেছে ‘হনুমান অংশ’। অষ্টম সপ্তাহের উইকএন্ডেও ছবির আয় ₹১৮.৯৫ কোটি। এর মধ্যে শুধু রবিবারেই এসেছে ₹৯ কোটি। ৫২ দিনে ভারতে ছবিটির নেট আয় দাঁড়িয়েছে ₹৩০৭ কোটি। গ্রস আয় প্রায় ₹৩৬২ কোটি।

বিশ্বজুড়ে আয় ₹৪০২ কোটি

ভারতের প্রায় ছয় সপ্তাহ পর বিদেশে মুক্তি পেয়েছিল ‘হনুমান অংশ’। দেরিতে মুক্তি পেলেও বিদেশের বাজারে ধীরে ধীরে ব্যবসা বাড়িয়েছে ছবিটি। এখনও পর্যন্ত আন্তর্জাতিক বাজারে আয় করেছে ৪ মিলিয়ন ডলারের বেশি। ফলে বিশ্বব্যাপী ছবিটির গ্রস আয় পৌঁছে গিয়েছে প্রায় ₹৪০২ কোটিতে। (Hanuman Ansh)

পিছনে পড়ল একাধিক হিট ছবি

অষ্টম সপ্তাহের ব্যবসার পর সর্বকালের সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবির প্রথম ৫০টির তালিকায় ঢুকে পড়েছে ‘হনুমান অংশ’। রবিবার ছবিটি টপকে যায় ‘কৃষ ৩’-এর ₹ ৩৯৩ কোটি এবং ‘চেন্নাই এক্সপ্রেস’-এর ₹৩৯২ কোটির আয়। এরপর পিছনে ফেলে ‘৩ ইডিয়টস’-এর ₹৪০০ কোটি এবং ‘কান্তারা’-র ₹৪০১ কোটির ব্যবসাকেও।

বিশাল চতুর্বেদীর লেখা ও পরিচালনায় ছবিতে ল‌ক্ষ্মীনারায়ণের চরিত্রে রয়েছেন শোভিনাও সত্যা। সঙ্গে রয়েছেন ভিহান শেডগে, চন্দন কে আনন্দ, পূর্ণিমা তিওয়ারি, অনিল রাস্তোগি, গুলশন পাণ্ডে ও ভগবানদাস পটেল। ছবির গল্পে মায়ের মৃত্যুর পর ঈশ্বরের সন্ধানে বেরিয়ে পড়া এক যুবকের আধ্যাত্মিক যাত্রা এবং পরবর্তীতে তাঁর নিম করোলি বাবায় পরিণত হওয়ার কাহিনি তুলে ধরা হয়েছে। (Hanuman Ansh)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now