রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রাকুল প্রীত সিং-সহ বলিউডের ১২ জায়গায় আয়কর দফতরের তল্লাশি, নজরে বিদেশি লেনদেন

Published on: September 28, 2026
Rakul Preet Singh
---Advertisement---

বলিউডে আয়কর দফতরের তল্লাশি ঘিরে চাঞ্চল্য। অভিনেত্রী (Rakul Preet Singh) রাকুল প্রীত সিং, তাঁর শ্বশুর তথা চলচ্চিত্র প্রযোজক বাসু ভাগনানি এবং প্যানোরামা স্টুডিয়োজের সঙ্গে যুক্ত মোট ১২টি জায়গায় তল্লাশি চালাচ্ছে মুম্বই আয়কর দফতর। ছবির প্রযোজনার নামে আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতেই এই অভিযান বলে জানা যাচ্ছে।

বিদেশে টাকা পাঠানোর অভিযোগ

মুম্বই আয়কর দফতরের তদন্তকারীদের সন্দেহ, চলচ্চিত্রে অর্থ বিনিয়োগের আড়ালে বিদেশে টাকা পাঠানো হয়ে থাকতে পারে। সেই সংক্রান্ত আর্থিক লেনদেনের তথ্যই এখন খতিয়ে দেখা হচ্ছে। (Rakul Preet Singh)

নথি যাচাই তদন্তকারীদের

তল্লাশিতে আয়কর দফতরের একাধিক দল বিভিন্ন নথি, আর্থিক রেকর্ড এবং কথিত বিদেশি লেনদেন সংক্রান্ত তথ্য যাচাই করছে। চলচ্চিত্র প্রকল্পে অর্থের উৎস এবং লেনদেনের ধরনও তদন্তের আওতায় রয়েছে।

মাদক মামলায় নাম উঠেছিল আমনের

এর আগে ২০২৫ সালের ১৯ ডিসেম্বর (Rakul Preet Singh) রাকুল প্রীত সিংয়ের ভাই আমন প্রীত সিংকে ঘিরেও মাদক মামলায় তদন্ত হয়েছিল। এলিট একশন গ্রুপ ফর ড্রাগ ল ইনফোর্সমেন্ট (EAGLE Force) এবং ওয়েস্ট জোন পুলিশের অভিযানে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে ৪৩ গ্রাম কোকেন এবং ১১.৫ গ্রাম MDMA উদ্ধার হয়েছিল।

পুলিশের সন্দেহ ছিল, ওই দুই মাদক কারবারির কাছ থেকে আমন পাঁচবার মাদক কিনেছিলেন। সেই সূত্রেই তাঁকে খোঁজা হয়েছিল।

বক্স অফিসে ‘হনুমান অংশ’-এর জয়যাত্রা, বিশ্বজুড়ে পার ₹৪০০ কোটি আয়


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “রাকুল প্রীত সিং-সহ বলিউডের ১২ জায়গায় আয়কর দফতরের তল্লাশি, নজরে বিদেশি লেনদেন”

Comments are closed.