আধ্যাত্মিকতা ও অলৌকিক কাহিনি এবার জায়গা করে নিতে চলেছে টেলিভিশনের পর্দায়। প্রেক্ষাগৃহে ‘হনুমান অংশ’-এর সাফল্যের পর এবার (Neem Karoli Baba TV Show) নিম করোলি বাবার জীবন ও তাঁর সঙ্গে জড়িয়ে থাকা নানা অলৌকিক কাহিনি নিয়ে নতুন ধারাবাহিক আনছে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন। ৩০ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে শোয়ের প্রথম প্রোমো। তবে এখনও ঘোষণা হয়নি সম্প্রচারের নির্দিষ্ট দিনক্ষণ।
Neem Karoli Baba TV Show: প্রোমোতে কী থাকছে?
প্রোমোতে নিম করোলি বাবার জীবন ও তাঁর সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন অলৌকিক ঘটনার ইঙ্গিত দেওয়া হয়েছে। ভয়েসওভারে শোনা যাচ্ছে, “যে মানুষের গল্পে দেশ মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল, এবার সামনে আসবে তাঁর জীবন ঘিরে থাকা চমৎকার গল্প।” টেলিভিশনের পাশাপাশি সোনি লিভেও দেখা যাবে শোটি।
Coming soon on Sony Entertainment Television and Sony LIV #NeebKaroriBaba #ComingSoon #SonyTV https://t.co/eTTvXvqaTx
— sonytv (@SonyTV) September 30, 2026
‘হনুমান অংশ’-এর সাফল্য
এই ঘোষণা এমন সময়ে এল, যখন নিম করোলি বাবার জীবন অবলম্বনে তৈরি ‘হনুমান অংশ’ এখনও প্রেক্ষাগৃহে চলছে। বিশাল চতুর্বেদী পরিচালিত ছবিতে নিম করোলি বাবার চরিত্রে রয়েছেন শোভিনব সত্য, রাম বেটির ভূমিকায় পূর্ণিমা তিওয়ারি। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চন্দন কে আনন্দ। (Neem Karoli Baba TV Show)
বক্স অফিসে নজরকাড়া ফল
৭ অগস্ট মুক্তি পাওয়া ছবিটি মাত্র ১০ লক্ষ টাকা দিয়ে শুরু করলেও পরে ব্যবসা বাড়ে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ৫৫তম দিনে ছবির আয় ২.৩৫ কোটি টাকা। ভারতে মোট আয় ৩১৪.৬৩ কোটি এবং বিশ্বব্যাপী সংগ্রহ ৪১০.৭৫ কোটি টাকা। আন্তর্জাতিক দর্শকের কাছে ছবিটি পৌঁছে দেওয়ার পরিকল্পনাও জানিয়েছেন নির্মাতারা, OTT মুক্তির আগে। (Neem Karoli Baba TV Show)
রাকুল প্রীত সিং-সহ বলিউডের ১২ জায়গায় আয়কর দফতরের তল্লাশি, নজরে বিদেশি লেনদেন










