---Advertisement---
lifezone nursing home

বিয়ের দু’মাস কাটেনি! দু’দিনের মধ্যে আত্মঘাতী দম্পতি, বাড়ি থেকে ১০০০ কিমি দূরে দেহ উদ্ধার যুবকের

December 29, 2025 4:56 PM
---Advertisement---

বাড়ি থেকে এক হাজার কিলোমিটার দূরে, নাগপুরের একটি হোটেলে আত্মঘাতী এক যুবক। বেঙ্গালুরু থেকে গিয়ে মায়ের সঙ্গে  ওই হোটেলে উঠেছিলেন তিনি। দু’দিন আগে আত্মঘাতী হয়েছিলেন যুবকের স্ত্রীও। মাত্র দু’মাসের বিয়েতে নবদম্পতির এই করুণ পরিণতি (Newlywed Couple Dies By Suicide) মেনে নিতে পারছেন না পরিবারের কেউই।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম সুরজ শিবান্না (Suraj Shivanna)। শনিবার হোটেল থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তাঁর মা-ও আত্মহত্যার চেষ্টা করেন, তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

গত সপ্তাহে বেঙ্গালুরুর (Bengaluru) বাড়িতে আত্মঘাতী হন সুরজের স্ত্রী গণভী। ২৬ বছর বয়সী এই তরুণীর মৃত্যুর পরে তাঁর পরিবার অভিযোগ করে, সুরজ ও তাঁর পরিবার গণভীকে পণের জন্য মানসিক নির্যাতন করতেন। এই অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরু পুলিশ সুরজের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করে।

গত ২৯ অক্টোবর সুরজ ও গণভীর বিয়ে হয়েছিল। বিয়ের পর দম্পতি শ্রীলঙ্কায় হানিমুনে যান। জানা যায়, সেখানে গিয়েই তাঁদের মধ্যে অশান্তি হয়। ফলে মাঝপথেই তাঁরা বেঙ্গালুরু ফিরে আসেন। তারপর গণভীকে তাঁর পরিবারের সদস্যরাই বাড়িতে নিয়ে যান।

গণভীর পরিবারের দাবি, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে তাঁকে অপমান ও হেনস্থার মুখে পড়তে হচ্ছিল। মানসিক চাপে পড়েই মঙ্গলবার গণভী আত্মহত্যার চেষ্টা করেন (Newlywed Couple Dies By Suicide)। হাসপাতালে ভর্তি করা হলে তাঁকে ব্রেন-ডেড ঘোষণা করা হয়। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।

তরুণীর মৃত্যুর পরই তাঁর পরিবার সুরজের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় এবং মৃতার স্বামীকে গ্রেফতারের দাবি তোলে। ক্রমাগত চাপ ও বিতর্কের মুখে পড়ে সুরজ ও তাঁর মা জয়ন্তী শহর ছেড়ে মহারাষ্ট্রের নাগপুরে চলে যান।

নাগপুরের পুলিশ সুরজের ভাই সঞ্জয় শিবান্নাকে খবর দেয়। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর মায়ের অবস্থা এখনও স্থিতিশীল নয়।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “বিয়ের দু’মাস কাটেনি! দু’দিনের মধ্যে আত্মঘাতী দম্পতি, বাড়ি থেকে ১০০০ কিমি দূরে দেহ উদ্ধার যুবকের”

Leave a Comment